Monday, May 25, 2026
HomeScrollনিজের রেকর্ড নিজেই ভাঙলেন কোহলি! CSK-র বিরুদ্ধে ২৮ রান করেই লিখলেন ইতিহাস
Virat Kohli

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কোহলি! CSK-র বিরুদ্ধে ২৮ রান করেই লিখলেন ইতিহাস

রবিবারের মেগা-ম্যাচে কোন মাইলফলক স্পর্শ করলেন বিরাট? দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: ক্রিকেটের ইতিহাসে আবারও এক নতুন অধ্যায় লিখে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ১৫ রান করেই তিনি স্পর্শ করলেন এক নয়া মাইলফলক। বলা বাহুল্য, ‘সুপার সানডে’র মেগা-ম্যাচে নিজের রেকর্ড (Record) নিজেই ভেঙে দিলেন কোহলি। এই ইনিংসের সুবাদে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে তাঁর মোট রান দাঁড়াল ১,১৬১, যা আইপিএলে কোনও এক দলের বিরুদ্ধে কোনও ব্যাটারের সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ডও ছিল তাঁরই দখলে। পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ১,১৫৯ রান করেছেন কোহলি।

নয়াদিল্লির যে ছেলেটা একসময় অঙ্কের পরীক্ষায় পাস নম্বর তুলতে হিমশিম খেত, সেই ছেলেই আজ ক্রিকেট মাঠে জটিল সব সমীকরণ অনায়াসে মেলান। সাদা বলের ক্রিকেটে তাঁকে সর্বকালের সেরাদের একজন মনে করেন অনেকেই, কেউ কেউ তো সরাসরি রিকি পন্টিংয়ের সঙ্গে তাঁর তুলনা টানেন। বিশেষ করে রান তাড়া করতে নামলে কোহলির ব্যাট যেন আরও ধারালো হয়ে ওঠে। হিসেবি ব্যাটিং, নিখুঁত পরিকল্পনা আর ম্যাচের পরিস্থিতি পড়ে খেলার ক্ষমতা—এই তিনের মেলবন্ধনেই সেধ বিদেশের অন্যান্য সব ব্যাটারদের থেকে আলাদা হয়ে ওঠেন তিনি।

আরও পড়ুন: IPL-এ নিজের জাত চেনাচ্ছেন শামি! এবার কি খুলবে জাতীয় দলের দরজা?

চলতি আইপিএলের শুরুতেই চিন্নাস্বামী স্টেডিয়ামে দুরন্ত ইনিংস খেলে কোহলি নিজেই জানান, টি-২০ ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ ছিল গত আইপিএল ফাইনালে। এরপর ওয়ান ডে সিরিজগুলি তাঁকে ছন্দ ধরে রাখতে সাহায্য করেছে। তাঁর কথায়, “ছন্দ ঠিক থাকলে এবং ফিটনেস নিয়ে সঠিকভাবে কাজ করলে সমস্যা হওয়ার কথা নয়। তবে গত ১৫ বছরে এত ক্রিকেট খেলেছি যে ক্লান্তি আসতেই পারে। সেই কারণেই এই বিরতিগুলো দরকার, নিজেকে সতেজ রাখতে এবং ক্রিকেটের প্রতি উত্তেজনা বজায় রাখতে।” তবে ফুরিয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে ভাবতে নারাজ কোহলি। তাঁর লক্ষ্য একটাই—মাঠে নামলে নিজের সেরাটা দেওয়া।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D