Sunday, May 24, 2026
HomeScrollআসছে রাজ চক্রবর্তীর নতুন ধারাবাহিক 'প্রতিজ্ঞা'
Pratigya Serial

আসছে রাজ চক্রবর্তীর নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’

ত্রিকোণ সম্পর্কের ইঙ্গিত থাকলেও, দর্শকদের জন্য রয়েছে চমক: রাজ চক্রবর্তী

কলকাতা: আসছে নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’ (Pratigya Serial)। নিপাট প্রেমের এই গল্পে মুখ্য তিন চরিত্রে রণজয় বিষ্ণ, অভিকা মালাকার এবং স্বপনীলা। প্রযোজনায় রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। খুব শিগগিরই স্টার জলসায় আসছে ‘প্রতিজ্ঞা’। গল্পের মূল সুর গড়ে উঠেছে স্মৃতি, ছোটবেলার ভালোবাসা এবং প্রতিশ্রুতির টানাপোড়েনকে কেন্দ্র করে। জীবনের অপ্রত্যাশিত বাঁকে মানুষ বদলে গেলেও কিছু সম্পর্ক ও প্রতিজ্ঞা সময়ের সীমানা অতিক্রম করে টিকে থাকে—এই ধারণাকেই সামনে রেখে তৈরি হয়েছে কাহিনি।

স্মৃতি মুছে যেতে পারে। পরিচয় বদলে যেতে পারে।কিন্তু কিছু প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি সময়ের থেকেও শক্তিশালী। ভালোবাসা, হারিয়ে যাওয়া আর নিয়তির গল্প বলবে আসন্ন ধারাবাহিক’ প্রতিজ্ঞা’। ছোটবেলার বন্ধুত্ব, শৈশবে খেলার ছলে বিয়ে, এরপরে দূরত্ব, পরে আবার কাছে আসা। এর মাঝেই বাঁধা পড়েছেন অভীকা মালাকার এবং রণজয় বিষ্ণু। ওদিকে স্বপ্নীলা আছেন একেবারে অন্যরকমের একটি রোলে। গল্পের কেন্দ্রে রয়েছে দুই সম্পূর্ণ ভিন্ন স্বভাবের মানুষ, যাদের একসূত্রে বেঁধেছে নিয়তি। গল্পের নায়িকা ছুটি। সে একজন দৃঢ়চেতা তরুণী, আশ্রমে বড় হওয়া তার। নিজের অতীতের কোনও স্মৃতি নেই, আছে অদম্য মানসিক শক্তি, সহানুভূতি আর সত্যের প্রতি অটল বিশ্বাস।

আরও পড়ুন: রিজেন্ট পার্ক থানায় প্রিয়ঙ্কা সরকার, সঙ্গে প্রসেনজিৎ ও অন্যরা, দায়ের অভিযোগ

ওদিকে গল্পের নায়ক অভিমন্যু একজন মেধাবী ও সফল ক্রিমিনাল লইয়ার, যে আবেগের চেয়ে যুক্তিতে বেশি বিশ্বাস করে। ভালোবাসা ও বিয়ের ধারণা থেকে সে অনেক আগেই নিজেকে দূরে সরিয়ে নিয়েছে।বহু বছর আগে পরী এবং অভিমন্যু ছিল একে অপরের ছেলেবেলার সবচেয়ে কাছের বন্ধু। তাদের বন্ধুত্ব একদিন ভালোবাসায় পরিণত হওয়ারই কথা ছিল। কিন্তু এক ভয়াবহ ও পরিকল্পিত দুর্ঘটনা সবকিছু বদলে দেয়। উল্লেখ্য, এই ধারাবাহিকে অভীকা, রণজয় ও স্বপ্নীলা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনুরাধা রায়, অনিন্দ্য সরকার, অনিমেষ ভাদুড়ি সহ আরও একাধিক পরিচিত মুখকে। রাজ চক্রবর্তীর কথায়, ভালোবাসার গল্প বলতেই তিনি সবচেয়ে স্বচ্ছন্দ, আর এই কাজেও সেই আবেগই ফুটে উঠবে। ত্রিকোণ সম্পর্কের ইঙ্গিত থাকলেও সেটি দর্শকদের জন্য চমক হিসেবেই রাখা হয়েছে। রাজকে বলতে শোনা গেল, ‘যেটা সবার মন থেকে হারিয়ে গিয়েছে, সেটাই আছে। যেটা রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের মধ্যে আছে এখনো। প্রেম আছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D