Monday, August 17, 2026
HomeBig newsরিজেন্ট পার্ক থানায় প্রিয়ঙ্কা সরকার, সঙ্গে প্রসেনজিৎ ও অন্যরা, দায়ের অভিযোগ
Rahul Arunodoy Banerjee

রিজেন্ট পার্ক থানায় প্রিয়ঙ্কা সরকার, সঙ্গে প্রসেনজিৎ ও অন্যরা, দায়ের অভিযোগ

স্বচ্ছ তদন্তের দাবিতে আজ রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুতে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানাতে গেলেন রাহুলের স্ত্রী প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty) -সহ অন্যরা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে এবার সক্রিয় আর্টিস্ট ফোরাম। পূর্ণাঙ্গ-স্বচ্ছ তদন্তের দাবিতে আজ রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করছেন তাঁরা।

সিরিয়ালের শুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ অকালমৃত্য়ু হয় রাহুলের। তালসারিতে সমুদ্রে ডুবে তিনি মারা যান। কিন্তু রাহুলের মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দুর্ঘটনার সময় রাহুল শুটিং করছিলেন, না শুটিং শেষ হয়ে গিয়েছিল, তা নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য উঠে আসায় ধন্দ দেখা দিয়েছে।একাধিক বিভ্রান্তিকর বিবৃতি, প্রোডাকশন ইউনিটের সদস্যদের বয়ানের অসঙ্গতিতে অভিনেতার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। সত্য গোপন করে, দায় ঠেলে দেওয়ার অভিযোগ তুলছেন রাহুলের সতীর্থরাই। সেই আবহেই থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের। সেই মতোই এদিন রিজেন্ট পার্ক থানায় পৌঁছন প্রিয়াঙ্কার সহ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), যিশু সেনগুপ্ত, সৌরভ দাস-সহ রাহুলের সতীর্থরা। অভিযোগ দায়ের করা হবে ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। এ দিন থানায় উপস্থিত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও।

আরও পড়ুন: রাহুলের মৃত্যুতে এবার FIR করতে চলেছে আর্টিস্ট ফোরাম

প্রিয়ঙ্কা এদিন নিজে থানায় অভিযোগ জানাতে পৌঁছন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাহুলের স্ত্রী হিসেবে তাঁর অভিযোগ বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন সকলে। এদিন থানায় ঢোকার মুহূর্তে একেবারে বিধ্বস্তই দেখায় প্রিয়ঙ্কাকে। তাঁকে সঙ্গে নিয়েই ভিতরে ঢোকেন সকলে। আইনজীবীরাও থানায় উপস্থিত রয়েছেন, যাকে আইনি পরামর্শ দিতে পারেন। তদন্তপ্রক্রিয়া কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা পুলিশ ঠিক করবে।সকলেই চাইছেন অভিনেতার মৃত্যু নিয়ে সুষ্পষ্ট এবং নিরপেক্ষ তদন্ত হোক। আজ শহরে রাহুলের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিলও রয়েছে। অপর্ণা সেনের মতো অনেকেই অংশ নেবেন ওই মিছিলে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor