Wednesday, July 8, 2026
HomeScrollপ্রেম করছেন অর্শদীপ সিং? ভাইরাল ছবিকে ঘিরে গুঞ্জন
Arshdeep Singh

প্রেম করছেন অর্শদীপ সিং? ভাইরাল ছবিকে ঘিরে গুঞ্জন

কার প্রেমে পড়লেন অর্শদীপ? কে সেই তরুণী?

ওয়েব ডেস্ক : সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন ভারতের তারকা পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh)। তার পর থেকেই প্রশ্ন উঠছে, প্রেম করছেন বিশ্বজয়ী বাঁহাতি পেসার? তাঁর উত্তর খুঁজতেই এবার নেমে পড়লেন নেটিজেনরা। বর্তামানে অর্শদীপ ছাড়া সেই স্ট্যাটাস ভাইরাল (Viral) হয়েছে। কারণ, সমাজমাধ্যমে ছাড়া ছবিতে দেখা যাচ্ছে, ভারতের তারকা বোলারের হাতে হাত রয়েছে এক সুন্দরীর। নেটমাধ্যমে প্রশ্ন উঠেছে, কে তিনি?

সমাজমাধ্যমে সেই উত্তর খোঁজা শুরু হয়েছিল। সেখানেই একটি ছবি ধরা পড়েছে। যেখানে পাঞ্জাবের (Punjab Kings) ম্যাচে ওই সুন্দরিকে ভিআইপি বক্সে বসে থাকতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে, ওই সুন্দরীর নাম সামরিন কৌর (Samreen Kaur)। কিন্তু, তাঁর সঙ্গে কী প্রেম করছেন অর্শদীপ?

আরও খবর : বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ম্যাচ! কীভাবে রিফান্ড পাবেন দর্শকরা?

চলতি আইপিএলে গুজরাত ও সিএসকে’র বিরুদ্ধে জিতেছে পাঞ্জাব (Punjab Kings)। সেই দু’টো ম্যাচে ভালো পারফর্ম করেছেন অর্শদীপ। আর একদিকে তিনি যখন পারফর্ম করছিলেন, আর অন্যদিকে গ্যালারিতে দ্যুতি ছড়িয়েছেন সামরিন। কিন্তু প্রশ্ন একটাই, কে এই তরুণী? জানা যাচ্ছে, সামরিন একজন অভিনেত্রী। পাঞ্জাবি মিউজিক ভিডিয়োতে তিনি অনেক কাজ করেছেন। এছাড়া নেইল পলিশ, ৮৩-র মতো ছবিতে কাজ করেছেন তিনি।

উল্লেখ্য, ক্রিকেট ও বলিউডের মেলবন্ধবন এই প্রথম নয়। পতৌদি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে বিরাট-অনুষ্কা হল এর অন্যতম উদাহরণ। এবার সেই তালিকায় এবার অর্শদীপ সিং। তবে এখনও সরকারি ভাবে নিজেদের সম্পর্কের বিষয়ে কোনও কিছু জানাননি অর্শদীপ ও সামরিন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto