HomeScrollপার্লামেন্টে সাংসদ হিসবে শপথ নিয়ে বাংলায় কী বললেন কোয়েল?
Koel Mallick

পার্লামেন্টে সাংসদ হিসবে শপথ নিয়ে বাংলায় কী বললেন কোয়েল?

লাল পাড়ের সাদা শাড়িতে রাজ্যসভায় কোয়েল মল্লিক

ওয়েবডেস্ক-   আজ থেকে অফিসিয়ালি রাজনীতির নয়া ইনিংস শুরু করলেন টলিউড (Tollywood)  অভিনেত্রী কোয়েল মল্লিক (Actress Koel Mallick) । রাজ্যসভায় শপথবাক্য পাঠ (Oath Taking) করলেন তিনি। লাল পাড়ের সাদা শাড়িতে এদিন রাজ্যসভায় (Parliament) আসেন কোয়েল মল্লিক। গলায় সোনার মোটা চেইন। বাংলায় শপথ নিলেন তারকা।

শপথ নেওয়ার সময় তিনি বলেন, কোয়েল বলেন, ‘আমি রুক্মিণী মল্লিক, রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া, সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে, বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্তিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি, তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।’

গত ২৭ ফেব্রুয়ারি তৃণমূল তাকে প্রার্থী ঘোষণা করে, ৫ মার্চ মনোনয়ন জমা দেন আর ৯ মার্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান। সাংবাদিকদের অভিনেত্রী জানান, জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের সেবা করার সুযোগ পাওয়া তাঁর কাছে গর্বের বিষয়। সকলের কাছে তিনি আশীর্বাদ কামনা করেন, যাতে দেশের ও মানুষের কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন।

আরও পড়ুন-  নতুন অধ্যায়, রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল সহ আরও ২

প্রসঙ্গত, টলিউডের অন্যতম ব্যস্ততম নায়িকা কোয়েল। ইন্ডাস্ট্রিতে ২২ বছরের দীর্ঘ কেরিয়ার। বাবা জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক। তাদের মল্লিকবাড়ি কলকাতার অন্যতম অভিজাত বাড়ির মধ্যে একটি। বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা। রঞ্জিত মল্লিকের সঙ্গেও মুখ্যমন্ত্রীর সম্পর্ক খুব ভালো। ২০০৩ সালে ‘নাটের গুরু’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিনয় জীবনের শুরু। উল্লেখযোগ্য সিনেমাগুলি হল ‘শুভদৃষ্টি’, ‘বন্ধন’, ‘এমএলএ ফাটাকেষ্ট’, ‘হেমলক সোসাইটি’, ‘পাগলু’ এবং ‘মিতিন মাসি’ সিরিজ। অভিনয় দক্ষতার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা এবং বিএফজেএ (BFJA) অ্যাওয়ার্ডস সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। ২০২৩ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ‘মহানায়ক সম্মান’-এ ভূষিত হন।

[youtube-feed feed=1]
Read More

Latest News