Thursday, April 9, 2026
HomeScroll'ভবানীপুর জিতলেই পরিবর্তন নিজে থেকেই হয়ে যাবে', দাবি অমিত শাহ'র
Amit Shah

‘ভবানীপুর জিতলেই পরিবর্তন নিজে থেকেই হয়ে যাবে’, দাবি অমিত শাহ’র

'আমার কথাতেই শুভেন্দু ভবানীপুরে লড়ছেন', জানালেন অমিত শাহ

ওয়েব ডেস্ক : বাংলায় প্রথম দফার ভোটের জন্য শুরু হয়েছে মনোনয়নপত্র (Nomination) জমা দেওয়ার প্রক্রিয়া। গত ৩০ তারিখ থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। ৬ তারিখ পর্যন্ত যা চলবে। সেই মতো বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন ভবানীপুর (Bhawanipur) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার মনোনয়নের সময় সেখানে ছিলেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু মনোনয়নের আগে সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন তিনি।

এদিন শুভেন্দু’র মনোনয়নের আগে হাজরা মোড়ে সভা করেন অমিত শাহ (Amit Shah)। সেখান থেকে তিনি বলেন, ভোটের আগে তিনি আগামী ১৫ দিন থাকতে চলেছেন পশ্চিমবঙ্গে। শুভেন্দুর মনোনয়নের জন্যই তিনি বঙ্গে এসেছেন বলেও জানিয়েছেন তিনি। এর পরেই তিনি জানিয়েছেন, শুভেন্দু শুধু নন্দীগ্রামে লড়তে চেয়েছিলেন, কিন্তু আমার কথাতেই তিনি ভবানীপুর থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও খবর :

এছাড়া কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে। আর ওঁর তো রেকর্ড আছেই। গত ভোটে মমতা পশ্চিমবঙ্গে সরকার তো গড়েছিলেন, কিন্তু নন্দীগ্রামে শুভেন্দুদার কাছে হেরে গিয়েছিলেন। এ বার মমতা গোটা রাজ্যে তো হারবেনই, ভবানীপুরেও হারবেন।’

এছাড়া তিনি বলেছেন, “একটা একটা করে আসন জিতে আমরা ১৭০-এ পৌঁছব। তবেই পরিবর্তন আসবে। আমার কাছে একটা শর্টকাট আছে, ভবানীপুর (Bhawanipur) জিতলেই পরিবর্তন নিজে থেকেই হয়ে যাবে।” তাঁর দাবি, ভবানীপুরে জয়ই গোটা বাংলার রাজনৈতিক পরিবর্তনের চাবিকাঠি হতে পারে। এর পাশাপাশি দুর্নীতি নিয়েও সরব হতে দেখা যায় তাঁকে।

আর সব মিলিয়ে বিজেপি তাদের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছে। একদিকে ভবানীপুরে তৃণমূল সুপ্রিমোকে হারানো, অন্যদিকে ১৭০টি আসন জেতা। তবে এখন দেখার, ভোটের ময়দানে এই আত্মবিশ্বাস কতটা বাস্তব ফল পায়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto