Monday, May 18, 2026
HomeBig newsভবানীপুরে শাহের রোড শোয়ে উত্তেজনা, মুখোমুখি তৃণমূল-বিজেপি
West Bengal Assembly Election

ভবানীপুরে শাহের রোড শোয়ে উত্তেজনা, মুখোমুখি তৃণমূল-বিজেপি

তৃণমূলের 'চোর' স্লোগান, পুলিশের সঙ্গে হাতাহাতি বিজেপি কর্মীদের

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। সোমবার থেকে শুরু হয়ে মনোনয়ন পর্ব, চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। সেই কর্মসূচিতে তাঁর সঙ্গী হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। হাজরা থেকে বিজেপির রোড শো শুরু হয়েছে।এদিকে কালীঘাটে তৃণমূল সমর্থকদের বিক্ষোভ, স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে তৃণমূলের জমায়েত। উঠছে জয় বাংলা স্লোগানও। স্লোগান-পাল্টা স্লোগান! কালীঘাটে তৃণমূল-বিজেপি সংঘাত (Tension Bhawanipur), ব্যাপক উত্তেজনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায়। উঠছে চোর-চোর, জয় বাংলা স্লোগান। স্লোগান পালটা স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভের আকার নেয়।

স্লোগান পালটা স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভের আকার নেয়। এই পরিস্থিতিতে র‍্যালি ছেড়েই আগেই কনভয় নিয়ে এগিয়ে যান অমিত শাহ। কালীঘাট এর গেট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়ি আসার আগেই অমিত শাহ ট্রাক থেকে নেমে যান। ট্রাক ছেড়ে সাদা গাড়িতে চেপে যান সার্ভে বিল্ডিং এর দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়ির সামনে গান-চোর চোর চোরটা শিশিরের ছেলেটা। তৃণমূল বনাম বিজেপি বাক বিতণ্ডা মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়ির সামনে।কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনের গলির কাছে রোড শো পৌঁছোতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের কর্মী-সমর্থকেরা মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁদের বচসা ও তর্কাতর্কি শুরু হয়। দুই পক্ষই মুখোমুখি অবস্থানে চলে আসায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অমিত শাহের গাড়ি ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের জমায়েতের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা, যার জেরে মুহূর্তেই উত্তেজনা চরমে পৌঁছোয়। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।

আরও পড়ুন: আজ ভবানীপুরে শাহ-শুভেন্দুর রোড শো

ভবানীপুর আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিয়ে সার্ভে বিল্ডিং থেকে বেরোলেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বেরিয়ে গিয়েছেন সার্ভে বিল্ডিং থেকে।সার্ভে বিল্ডিংয়ের কাছে জড়ো হওয়া তৃণমূল কর্মী-সমর্থকেরা আচমকা হামলা চালান বলে অভিযোগ বিজেপির। তাতে জখম হন এক বিজেপি কর্মী। তাঁর চোখে আঘাত লেগেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot