Sunday, June 14, 2026
HomeScrollঘরছাড়া তৃণমূল কর্মীদের ফেরানো হবে... বিরোধী দলনেতাকে শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Suvendu Adhikari

ঘরছাড়া তৃণমূল কর্মীদের ফেরানো হবে… বিরোধী দলনেতাকে শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

অধিবেশনের শুরুতে বাগ্‌যুদ্ধে জড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং বিরোধী দলনেতা শোভনদেব

কলকাতা: রাজ্যপালা বদল ঘটেছে, নতুন সরকার গঠনের পর শুক্রবার ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন শুরু হল। ‘হাউজ বিলংস টু অপজিশন’, মূল মন্ত্র হিসাবে ধরে আগামিদিনে বিধানসভার কার্যক্রম চলবে বলেই জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর প্রথম দিনই সরব তৃণমূল কংগ্রেস (TMC)। ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগ তুলে বিধানসভায় আওয়াজ তুললেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Shovondeb Chatterjee)। তাঁর অভিযোগ, ভোট পরবর্তী হিংসার জেরে বহু তৃণমূল কর্মী ঘর-ছাড়া রয়েছেন। বিজেপি আসার পর ভরসা আউট হয়েছে। বরং ভয় বেড়েছে।

স্পিকার নির্বাচন উপলক্ষে অষ্টাদশ বিধানসভার অধিবেশন বসেছিল শুক্রবার।আজ বিধানসভায় স্পিকার নির্বাচন ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হয়েছেন রথীন্দ্র বসু (Rathindra Basu)। স্পিকার নির্বাচনের পরই অধিবেশন বসে বিধানসভায়। অধিবেশন শুরু হলেও ভোট-পরবর্তী হিংসা নিয়ে বাগ্‌যুদ্ধে জড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর পর বক্তৃতা করতে উঠে রাজ্যে ভোট-পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ তোলেন শোভনদেব। তিনি বলেন, “নির্বাচনকে বলি গণতন্ত্রের উৎসব। কিন্তু, সেই গণতান্ত্রিক ব্যবস্থাই ভেঙে পড়ছে বারবার।আপনারা বলেছিলেন, ভয় নয় ভরসা। কিন্তু আজ ভরসা নেই, ভয় চার গুণ বেড়ে গিয়েছে। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। স্বেচ্ছাচারী শাসকের পদধ্বনি শুনছি।”বিরোধী দলনেতার বক্তৃতার মাঝেই উত্তাল হয় বিধানসভা। চিৎকার করছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু, শুভেন্দু অধিকারী নিজে দলীয় বিধায়কদের থামান। বলেন, ‘সংবিধানে বাক স্বাধীনতা রয়েছে। বলতে দিন। সরকার সময় মতো উত্তর দেবে।

আরও পড়ুন: ‘হাউজ বিলংস টু অপজিশন’, বিধানসভার পয়লা অধিবেশনেই বিরাট বার্তা শুভেন্দু অধিকারীর

অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দু উঠে দাঁড়িয়ে বলেন, “কেউ ঘরছাড়া বলে জানা নেই।” একই সঙ্গে শোভনদেবের উদ্দেশে তিনি বলেন, “কেউ ঘরছাড়া হলে রাজ্য পুলিশের ডিজিকে জানান।” তবে একই সঙ্গে একটি শর্তও দেন তিনি। বলেন, “২০২১ সালে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে যে সাড়ে ১২ হাজার এফআইআর হয়েছিল, তাতে নাম না-থাকলে স্থানীয় বিধায়ক এবং পুলিশ সুপার গিয়ে (ঘরছাড়াদের) বাড়ি পৌঁছে দিয়ে আসবে।” মুখ্যমন্ত্রীর সংযোজন, “এফআইআর-এ নাম থাকলে জেলে যেতে হবে।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d