Saturday, April 25, 2026
HomeScrollপূর্ব ভারতের প্রথম এসি লোকাল শিয়ালদহে

পূর্ব ভারতের প্রথম এসি লোকাল শিয়ালদহে

কলকাতা: পূর্ব ভারতে প্রথমবার! এসি লোকাল ট্রেন (Local Train) চালু হতে চলেছে শিয়ালদহে (Sealdah)। গোটা দেশের দ্বিতীয় এসি লোকাল এটি। শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) ১২ কোচের এই এসি ট্রেন মাস কয়েকের মধ্যেই যাত্রীদের নিয়ে ছুটতে শুরু করবে রাজ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি সপ্তাহেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ) তৈরি এসি রেকটি শহরে ঢুকে যাবে। আসন্ন গরমে চরম দাবদাহের কথা মাথায় রেখে যাত্রীদের সুবিধার জন্য আসছে এই শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল।

সূত্রের খবর, বর্তমানে সাধারণ ট্রেন যাত্রী যে ৫ টাকার টিকিট কাটেন, এসি কামড়ায় তা বেড়ে ৩৫ থেকে ৫০ টাকা হতে পারে। যদিও কোন রুটে এই ট্রেন চলবে তা চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দীপক নিগম বলেন, এসি লোকালের বিষয়টি নিয়ে পরিকল্পনা রয়েছে। রেল বোর্ড ও হেড কোয়ার্টারের চূড়ান্ত অনুমোদনের পরই তা স্থির হবে।

আরও পড়ুন: গানে গানে ফিরুক টাটকা করা আইকনিক রঙ খেলার স্মৃতি! ফিল্মি স্টাইলে পালন করুন এবারের হোলি

প্রসঙ্গত, মহানগরীর পাতাল পথে ভারতবর্ষের পয়লা মেট্রো রেল পরিষেবা শুরু হয়েছিল। ২০২১ সালের ২৪ অক্টোবর থেকে কলকাতা মেট্রোয় নন-এসি যুগের অবসান ঘটেছে। এই মুহূর্তে, শহরের চালু পাঁচটি মেট্রো রুটে ১০০ শতাংশ এসি পরিষেবা পান যাত্রীরা। ২০১০ সালের ৭ অক্টোবর থেকে নর্থ-সাউথ মেট্রো রুটে প্রথম এসি মেট্রো চালু হয়েছিল। তারও প্রায় ১৫ বছর পর লোকাল ট্রেন লাইনে এসি পরিষেবার অন্তর্ভূক্তি ঘটতে চলেছে। দেশের অন্যতম ব্যস্ত শিয়ালদহ ডিভিশনে পরীক্ষামূলকভাবে তা চালু হতে চলেছে। যাত্রীদের তরফে ইতিবাচক সাড়া মিললে লোকাল ট্রেনে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থার পরিধি বাড়ানো হবে বলে রেল সূত্রের দাবি। শিয়ালদহ দক্ষিণ শাখার অন্তর্গত কবি সুভাষ কিংবা খোদ শিয়ালদহ স্টেশনে নেমে মেট্রোয় যাতায়াত করেন হাজার হাজার যাত্রী। সেক্ষেত্রে গরমকালে মেট্রোর স্বস্তিদায়ক সফরের স্বাদ এবার লোকাল ট্রেনে পাওয়ার সম্ভবনা।

জানা গিয়েছে, স্টিল বডির যাত্রীবান্ধব এই এসি ট্রেনে সর্বোচ্চ প্রায় ১ হাজার ১০০ জন যাত্রী যাতায়াত করতে পারবে। অন্যান্য লোকাল এই ট্রেনের মতো কোচগুলি আলাদা হবে না। ভেস্টিবিউলের মাধ্যমে কোচগুলি সংযুক্ত থাকবে। এই ব্যবস্থা মেট্রোতেও দেখা যায়। যাত্রীদের জন্য থাকছে আরামদায়ক বসার আসন, ব্যাগপত্তর রাখার জন্য অ্যালুমিনিয়ামের রেক। থাকবে মেট্রোর মতোই স্ল্যাইডিং ডোর। স্টেশনগুলিতে সুনির্দিষ্ট সময়ের জন্য তা খুলে যাবে। যাত্রী তুলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সাধারণ ট্রেনের বাইরে নির্দিষ্ট রুটে এসি লোকালের জন্য নয়া সময়সূচি তৈরি হবে। অর্থাৎ, বর্তমানে ট্রেনের সময়সরণীতে বিঘ্ন না ঘটিয়ে, এসি পরিষেবা চালু হবে। সময়সূচি, ভাড়া ও যাত্রাপথ নির্ধারনে এখনও বেশ কিছুটা সময় লাগবে, খবর পূর্বরেল সূত্রে।

দেখুন আরও খবর:

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188