Monday, March 2, 2026
HomeScrollSSC কেলেঙ্কারিতে ফের ইডির নোটিস! দোলের পরেই তলব পার্থ–অর্পিতাকে
SSC scam,

SSC কেলেঙ্কারিতে ফের ইডির নোটিস! দোলের পরেই তলব পার্থ–অর্পিতাকে

দোলের পরেই দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে খবর

কলকাতা: এসএসসি দুর্নীতি (School Service Commission- SSC Recruitment Scam) মামলায় ফের তলব করা হচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)। সূত্রের খবর, দোলের পরেই তাঁদের ইডি (ED) দফতরে হাজিরা দিতে বলা হবে। প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন পার্থ ও অর্পিতা। বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত রয়েছেন।

এই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক লেনদেনের সূত্রে পার্থ ও অর্পিতার নাম উঠে এসেছে বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। সেই সূত্র ধরেই আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: “রক্তহীন ভোট” নিশ্চিত করার দাবিতে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা!

ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক অনিয়ম, সম্পত্তি ও অর্থ লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতেই এই তলব। দোলের পর নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দু’জনকেই হাজিরা দিতে বলা হবে বলে খবর। মামলার তদন্তে এই জেরা গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola