Wednesday, July 15, 2026
HomeScrollপূর্ব যাদবপুরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ

পূর্ব যাদবপুরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ

কলকাতা: পূর্ব যাদবপুরে (East Jadavpur) বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির (Couple Found Dead in East Jadavpur Flat) ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম দুলাল পাল (৬৬) এবং রেখা পাল (৫৪)। ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। ঘটনায় তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। আত্মহত্যা না খুন ওই দম্পতিকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুলাল পালের দেহ ফ্ল্যাটের ডাইনিং রুমে পাওয়া যায়। রেখার দেহ উদ্ধার হয় শোয়ার ঘর থেকে। আপাত ভাবে আত্মহত্যা মনে হচ্ছে। মৃত দম্পতির মেয়ের অভিযোগ, তাঁর দাদা ও বৌদি মিলেই বাবা-মাকে খুন করেছেন। তাঁর দাবি, বাবা-মার সঙ্গে দাদা বৌদির সম্পর্ক ভালো ছিলা। বাবা-মার উপর অত্যাচার চালাতেন তাঁর দাদা-বৌদি। হয় তাঁরাই খুন করেছেন অথবা আত্মহত্যা করতে বাধ্য করেছেন। প্রতিবেশীরাও জানিয়েছেন, দম্পতির ছেলে-বৌমার সঙ্গে সম্পর্ক ভাল ছিল না । মঙ্গলবারও তাঁদের সঙ্গে ছেলে-বৌমার সকালের দিকে ঝগড়া হয়। পরে তাঁরা অফিসে বেরিয়ে যান।তারপর থেকে একাই বাড়িতে ছিলেন ওই দম্পতি। সন্ধের সময় কোনও সাড়া-শব্দ পাওয়া না গেলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে দুজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন:রামনবমীতে রাজ্যের সব পুলিশ কর্মীদের ছুটি বাতিল

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot