Thursday, April 9, 2026
HomeScrollপ্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, কন্ট্রোল রুমে মেয়র ফিরহাদ
Kolkata Waterlogged

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, কন্ট্রোল রুমে মেয়র ফিরহাদ

রাতভর বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জলমগ্ন

কলকাতা: রাতভর ভারী বৃষ্টিতে জলে ডুবে কলকাতা (Kolkata Waterlogged)। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই জলমগ্ন। বহু গাড়ি জলের নীচে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে সব রাস্তায় আগে কোনওদিন জল জমেনি, সেই রাস্তাও জলের নীচে। জল বার করার চেষ্টাও শুরু হয়েছে। শহরের একাধিক হাসপাতালে জল ঢুকে গিয়েছে। জলমগ্ন (Kolkata Waterlogged) এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল। দুর্গাপুজোর মুখে ভারী বর্ষণের জলমগ্ন অবস্থায় বিব্রত মেয়র। কাকভরে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) কন্ট্রোলরুমে নিজে গিয়ে তদারকিতে বসলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কন্ট্রোল রুম পৌঁছালেন কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পাড়িষদ তারক সিং।

রাতভর বৃষ্টিতে কার্যত জলবন্দি গোটা কলকাতা শহর। কাকভরে কলকাতা পুরসভার কন্ট্রোলরুমে নিজে গিয়ে তদারকিতে বসলেন মেয়র ফিরহাদ হাকিম। কন্ট্রোল রুম পৌঁছালেন কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পাড়িষদ তারক সিং। ইতিমধ্যেই শহর কলকাতার সমস্ত পাম্পিং স্টেশন কে একটিভ করা রয়েছে। নিচু এলাকায় অতিরিক্ত পাম্প সেট পাঠানো হয়েছে। জোয়ারের কারণে জল বের হতে কিছুটা সমস্যা হচ্ছে। পোর্টেবল পাম্প চালিয়ে প্রাথমিক ভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হয়। কিন্তু বৃষ্টির রাতভর দাপট কমেনি। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যায়, এক রাতের বৃষ্টিতে নাকাল এবং বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা শহর। জনজীবন প্রায় স্তব্ধ। পুজোর মুখে বানভাসি কলকাতার অভিযোগের আঙুল স্বভাবতই উঠতে শুরু করেছে কলকাতার মেয়রের দিকে।

আরও পড়ুন: কলকাতায় রাতভর বৃষ্টিতে জলবন্দি শহর, শিয়ালদহ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত

রাতভর বৃষ্টিতে কার্যত জলবন্দি গোটা কলকাতা শহর। সল্টলেক এবং লাগোয়া এলাকা বানভাসি চেহারা নিয়েছে। থৈ থৈ অবস্থা কলকাতার ব্যস্ত রাস্তাগুলির। জল জমেছে কসবা, ভিআইপি বাজার, কাঁকুরগাছি, নিউটাউনসহ বিভিন্ন এলাকায়। জলমগ্ন খিদিরপুর, মোমিনপুর, সার্দান অ্যাভিনিউ। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। কলকাতা এবং শহরতলিতে রাতভর নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা। টানা বর্ষণের জেরে শিয়ালদহ স্টেশনের (Sealdah Railway Service Disrupted) কাছে রেললাইনে জল জমে গিয়েছে। তার জেরে সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। লাইনে জল জমে থাকার কারণে চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। একই ছবি ধরা পড়েছে হাওড়া ডিভিশনে (Howrah Division Railway Service Disrupted)। যাত্রীরা ট্রেন থেকে নেমে কার সেটের সামনে দিয়ে হাওড়া স্টেশনের পথে হেঁটে চলেছে। কলকাতার মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে। মেট্রোর লাইনে জল জমার কারণে ভাঙা পথে চালু রয়েছে পরিষেবা।

দেখুন ভিডিও 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto