Sunday, June 14, 2026
HomeScrollব্রিগেডের আগে গিরিশ পার্কে রণক্ষেত্র, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ
Shashi Panja

ব্রিগেডের আগে গিরিশ পার্কে রণক্ষেত্র, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ

বিজেপিকে ‘খুনি দল’ বললেন শশী পাঁজা

কলকাতা: বিজেপির (BJP) ব্রিগেড সমাবেশের আগে শনিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর কলকাতার গিরিশ পার্ক (Girish Park) এলাকা। তৃণমূল (TMC) ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ইটবৃষ্টি ও ভাঙচুরের ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সেন্ট্রাল অ্যাভিনিউ। ঘটনায় আহত হন রাজনৈতিক কর্মী থেকে শুরু করে পুলিশ আধিকারিকও। অভিযোগ, ব্রিগেডে যাওয়ার পথে বিজেপি কর্মীদের মিছিল গিরিশ পার্কে পৌঁছালে মন্ত্রী শশী পাঁজার (Sashi Panja) বাড়ির সামনে থাকা ‘বয়কট বিজেপি’ পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বচসা শুরু হয়।

এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলোপাথারি ইটবৃষ্টি শুরু হয়। ইটের আঘাতে মন্ত্রীর বাড়ির জানলার কাচ ভেঙে যায় বলে অভিযোগ। ঘটনার সময় বাড়ির ভিতরেই ছিলেন শশী পাঁজা। তিনি নিজেও সামান্য আহত হয়েছেন বলে দাবি করেছেন। তাঁর দুই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এক পুলিশ আধিকারিকও জখম হন।

আরও পড়ুন: ‘আসল চোর কে? পশ্চিমবঙ্গবাসী জানে’, বিস্ফোরক মোদি

ঘটনার পর বিজেপিকে তীব্র আক্রমণ করেন শশী পাঁজা। তাঁর অভিযোগ, “বিজেপি একটা খুনি দল। বাইরে থেকে গুন্ডা এনে হামলা চালানো হয়েছে। একজন মন্ত্রীর বাড়িতেও যখন এভাবে হামলা হয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কতটা প্রশ্নের মুখে তা বোঝাই যায়।”

যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, ব্রিগেডে যাওয়ার পথে তৃণমূল কর্মীরাই উস্কানি দিয়ে হামলা চালিয়েছে। তাদের একাধিক কর্মীও আহত হয়েছেন বলে দাবি বিজেপির।

সংঘর্ষের জেরে কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে পরিবেশ। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d