Sunday, March 29, 2026
HomeScrollPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! কটা থেকে চালু মেট্রো?
Kolkata Metro

PSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! কটা থেকে চালু মেট্রো?

রবিবার সকাল ৮টা থেকেই ব্লু ও গ্রিন লাইনে মিলবে মেট্রো পরিষেবা

কলকাতা: PSC Clerkship (Part–II) Examination, 2023 উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ মেট্রো (Special metro) পরিষেবা চালু করছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। আগামী ২৮ ডিসেম্বর, রবিবার ব্লু লাইন (Blue Line) ও গ্রিন লাইনে (Green Line) মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৮টা থেকে, যা সাধারণত শুরু হয় সকাল ৯টা থেকে।

মেট্রো সূত্রে জানানো হয়েছে, ব্লু লাইনে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৮টা নাগাদ। গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সকাল ৮টা এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে সকাল ৮টা ০২ মিনিটে প্রথম পরিষেবা চালু হবে।

আরও পড়ুন: আজ থেকেই বাড়ল ট্রেনের ভাড়া! দূরপাল্লার ট্রেনে কত টাকা বেশি গুনতে হবে জানুন

রবিবার ব্লু লাইনে মোট ১৬৮টি পরিষেবা (৮৪ আপ ও ৮৪ ডাউন) চালানো হবে, যেখানে সাধারণ দিনে থাকে ১৩০টি পরিষেবা। গ্রিন লাইনে চলবে ১৩১টি পরিষেবা (৬৬ আপ ও ৬৫ ডাউন), যা সাধারণত ১০৮টি।

পরীক্ষার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে দিনের বিশেষ সময়ে ট্রেনের ব্যবধানও কমানো হয়েছে। ব্লু লাইনে দুপুর ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের বদলে ৮ মিনিট অন্তর মেট্রো চলবে। গ্রিন লাইনে বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বদলে ১০ মিনিট অন্তর পরিষেবা মিলবে। ব্লু ও গ্রিন লাইনের শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্কগামী রাত ১০টা ০৫ মিনিটের বিশেষ মেট্রো যথারীতি চলবে।

তবে ওই দিন ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা থাকলেও পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। PSC পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ ব্যবস্থা যাতায়াতের চাপ অনেকটাই কমাবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot