Wednesday, June 10, 2026
HomeScrollআরজি কর কাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের
RG Kar Case

আরজি কর কাণ্ডে অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্যপালের

ওয়েব ডেস্ক : আরজি কর (Rg Kar) কাণ্ডে বড় পদক্ষেপ। এবার অভীক দে’র (Avik Dey) বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নিরদেশ দিলেন রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। দেশজুড়ে আলোড়ল ফেলে দেওয়া তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে অভীক দে’কে দেখা গিয়েছিল সেমিনার রুমে। এর পর তাঁকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর। এর পরেই তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। এমনকি অভীক দে কীভাবে সার্ভিস কোটায় এসএসকেএমে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছিলেন, সেটাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরজি কর কাণ্ডে অভীক দে’র নাম উঠে এসেছিল। তাঁর বিরুদ্ধে ৩২ দফা অভিযোগ সামনে এসেছিল। অভয়া কাণ্ডের সময় তাঁকে দেখা গিয়েছিল অপরাধ স্থলে। এবার বাংলার নতুন সরকার আরজি করের (RG Kar) ফাইল খুলতেই অভীক দে’র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হল।

আরও খবর : ইদে আর দু’দিন ছুটি নয়, নতুন দিন ঘোষণা রাজ্যের

এই অভীক দে বর্ধমান মেডিক্যাল কলেজের প্রাক্তন রেডিওলজিস্ট। আর অভয়া কাণ্ডের সময় সেমিনার রুমে তাঁকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। এ নিয়ে প্রশ্ন উঠেছিল। এর পরেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর।

আর এই তদন্তের নির্দেশ নিয়ে বিজেপির ইন্দ্রনীল খাঁ বলেছেন, আরজি কর কাণ্ডের বিচার প্রক্রিয়ায় যাঁরা বাধা সৃষ্টি করেছিল, সবার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, দুর্নীতিগ্রস্তরা ছাড় পাবে না। এদিকে অনিকেত মাহাতো অভিক দে’র মতো ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d