Tuesday, March 10, 2026
HomeScrollশীত ফেরাতে ভরসা বৃষ্টি? জানুন আবহাওয়ার বড় আপডেট

শীত ফেরাতে ভরসা বৃষ্টি? জানুন আবহাওয়ার বড় আপডেট

কলকাতা: জানুয়ারি মাস শেষ হতে চলল। দেখা নেই শীতের রাজ্যে (Winter in Kolkata)। রাজ্যের নানান প্রান্তে চলছে অল্প বিস্তর শীতের লুকোচুরি। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভবনা নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে পূর্বাভাস, সব জায়গায় না হলেও রাজ্যের একাধিক জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভবনা। বৃষ্টির ছাটে বারতে পারে শীতকাতুরে ভাব।

হাওয়া অফিস সূত্রে খবর, চলতি বছর পশ্চিমীঝঞ্ঝার কারণে বারংবার বাধাপ্রাপ্ত হয়েছে শীত। উত্তুরে হাওয়ার দেখা নেই। তাই শীতও অনুভূত হয়নি। উত্তরের থেকে দক্ষিণবঙ্গে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। উত্তর ও দক্ষিণবঙ্গে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। যদিও আগামী কয়েকদিন রাজ্যজুড়ে থাকবে কুয়াশার দাপট। দৃশ্যমানতা নামবে ৫০ মিটারে।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে শনির ত্রয়োদশীতে রয়েছে অমৃত সিদ্ধি যোগ! কাদের ভাগ্য চমকাবে? কাদের জন্য চিন্তার কারণ?

রবিবার তাপমাত্রার খানিক পতনের সাক্ষী থাকবে বঙ্গবাসী। ২৯ জানুয়ারি রাজ্যে নতুন করে প্রবেশ করবে পশ্চিমীঝঞ্ঝা। বর্তমানে ঘূর্ণবাতটির অবস্থান অসম ও আন্দামান সাগরে। ঘূর্ণবাতটির জেরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে উত্তর ভারতের জেলাগুলিতে।

রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস

পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে ফের শীতের আমেজ মিলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের চার এবং উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নামবে ৫০ মিটারে।

কলকাতার আবহাওয়া

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। বিকেলের পর থেকে বয়েছে উত্তুরে হাওয়া। আপাতত, কলকাতায় বৃষ্টির সম্ভবনা নেই।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS