Monday, April 27, 2026
HomeScrollমর্মান্তিক, বাঁদরের ধাক্কায় ছাদ থেকে পড়ে মৃত্যু কিশোরীর

মর্মান্তিক, বাঁদরের ধাক্কায় ছাদ থেকে পড়ে মৃত্যু কিশোরীর

বিহার: মর্মান্তিক ঘটনা। বাঁদরের (Monkey) ধাক্কায় ছাদ পড়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর (Class 10 Student)। বাড়ির উঠোনে গিয়ে পড়ে চোট পায় কিশোরী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মেয়ের অকালমৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। বিহারের (Bihar) সিওয়ান জেলার (Siwan District) ভগবানপুর থানার (Bhagbanpur Thana) এলাকার ঘটনা।

মৃতের নাম প্রিয়া কুমার (Priya Kumar)। মঘা গ্রামের বাসিন্দা। দশম শ্রেণির ছাত্রী ছিল সে। সামনে তার মাধ্যমিক পরীক্ষা ছিল। শীতের দুপুরে রোদ পোহাচ্ছিল সে। ছাদে আসে একদল বাঁদর। কিশোরী ভয় পেয়ে যায়। ভয় পেয়ে পালাতেও পারেনি সে। বাঁদরগুলি কিশোরীকে আক্রমণ করে। কিশোরীকে সজোরে ধাক্কা মারে। বাঁদরের তাড়া খেয়ে ছাদের একদম ধারে চলে আসে। ভারসাম্য রাখতে পারেনি। ঘটনায় মৃত্যু হয় তার।

আরও পড়ুন: কর্তব্যপথে প্যারেডে ভারতের ‘দুনিয়াদারি’

মাথার পিছনে গুরুতর আঘাত পায় কিশোরী। রক্তাক্ত অবস্থায় তাকে সিওয়ান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গ্রামবাসীদের অভিযোগ,  বিগত কয়েকদিন ধরেই এলাকায় বাঁদরের উৎপাত বেড়েছে। বাঁদরের জ্বালায় অতিষ্ঠ মানুষ। যখন তখন জানলা দিয়ে ঢুকে পড়ে বাঁদর।

ভগবানপুর থানার এসএইচও সুজিত কুমার চৌধরি জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে তাঁরা গ্রামে যান। কিন্তু কিশোরীর পরিবার ময়নাতদন্তে সম্মতি দেয়নি। থানাতেও কোনও অভিযোগ দায়ের হয়নি।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188