Sunday, June 28, 2026
HomeScrollশুক্রবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা, ভোটে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর ডাক দেবেন?
Mamata Banerjee

শুক্রবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা, ভোটে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর ডাক দেবেন?

পরবর্তী রণকৌশল ঠিক করতে বৈঠক, দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপস্থিত থাকার নির্দেশ

কলকাতা: আগামী ১৪ মে কালীঘাট বাসভবনে বৈঠক (Mamata Banerjee Meeting Kalighat ) ডাকলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বারের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পর্যুদস্ত হয়েছে তৃণমূল। নির্বাচনে ভরাডুবির কারণ খুঁজতে বৈঠক করবেন তিনি।দলের সমস্ত শীর্ষ নেতৃত্বকে বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। ভোটে বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানোর ডাক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে জেলার শীর্ষ নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন তিনি। ভোটে পরাজয়ের পর তৃণমূলের ভবিষ্যৎ রণকৌশল নির্ধারণ এবং বিজেপি পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে বৈঠকে।

শুক্রবার কালীঘাটে জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা!ভোটে পরাজয়ের পর তৃণমূলের পরবর্তী রণকৌশল নির্ধারণ এবং বিজেপি পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানোর ডাক দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।কালীঘাটের দফতর থেকে ইতিমধ্যেই বিভিন্ন জেলার সভাপতিদের কাছে লিখিত বার্তা পাঠানো হয়েছে। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর এই প্রথম বার এত বড় ধাক্কার মুখে পড়েছে তৃণমূল। সূত্রের খবর, সংগঠনকে পুনর্গঠন করে কী ভাবে দ্রুত জনসংযোগ বাড়ানো যায়, সেই বিষয়েই বিশেষ জোর দিতে চলেছেন মমতা।

আরও পড়ুন: দ্বিতীয় বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা

প্রসঙ্গত, ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তৃণমূলকে থামতে হয়েছে মাত্র ৮০টি আসনে। দলীয় সূত্রে খবর, নির্বাচনের পর জেলায় জেলায় কীভাবে ফের সংগঠনকে শক্তিশালী করা যায় তা নিয়ে জেলার নেতাদের বিশেষ বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী।ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, কী ভাবে দলকে ফের ঘুরে দাঁড় করানোর চেষ্টা শুরু করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে দায়িত্বপ্রাপ্ত নেতাদের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO