HomeBig newsকলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের
Durga Puja 2026

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

পুজোর রাতে আকাশে ফুটবে দুর্গাপুজোর ছবি, মহালয়া-সহ তিন দিন বর্ণাঢ্য অনুষ্ঠান; বিশ্বজুড়ে বাঙালিদেরও উৎসবে জোড়ার পরিকল্পনা

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা যেতে পারে ৩ হাজার ড্রোনের অভিনব আলোর খেলা। ড্রোনের আলো, সঙ্গীত এবং মঞ্চের অনুষ্ঠানের সমন্বয়ে দুর্গাপুজোর নানা দৃশ্য ফুটিয়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

যোগ দিবসে গঙ্গাবক্ষে যে ধরনের ড্রোন (Drones) প্রদর্শনী নজর কেড়েছিল, পুজোয় তারই আরও বড় সংস্করণ করার ভাবনা রয়েছে। ৩ হাজার ড্রোনের সাহায্যে আকাশে তুলে ধরা হবে দুর্গাপুজো ও বাংলার সংস্কৃতির বিভিন্ন ছবি। মহালয়া ছাড়াও পুজোর আরও দু’টি দিনে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকছে না আয়োজনের ভাবনা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি সংগঠন এবং ভারতীয় দূতাবাসগুলিকেও এই উৎসবের সঙ্গে সরাসরি যুক্ত করার পরিকল্পনা রয়েছে । বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও দুর্গাপুজোকে বিশ্বের দরবারে তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য বলে নবান্ন সূত্রে খবর।

আরও খবর :  সুপ্রিম কোর্টের অনুমতি, অবশেষে আমেরিকা পাড়ি অভিষেকের!

পুজোর অন্যতম আকর্ষণ হতে পারে প্রায় চার ঘণ্টার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বড় স্টেডিয়াম, অডিটোরিয়াম বা উপযুক্ত কোনও জায়গায় এই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে পর্যটন দফতরের। সেখানে বাংলার সংস্কৃতির তুলে ধরার পরিকল্পনা রয়েছে পরিকল্পনা রয়েছে।

বাংলার থিম প্যান্ডেল থেকে শুরু করে পুজোর আচার-অনুষ্ঠান, খাবার, হস্তশিল্প এবং তাঁতশিল্প—সবকিছুকেই এই আয়োজনের মাধ্যমে সামনে আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও স্থাপত্যকেও আলোকসজ্জায় সাজানোর ভাবনা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News