Tuesday, April 28, 2026
HomeScrollশনিবার ব্রিগেডে মোদি, থমকে যেতে পারে কলকাতা, শহরে যান নিয়ন্ত্রণ
Narendra Modi Brigade

শনিবার ব্রিগেডে মোদি, থমকে যেতে পারে কলকাতা, শহরে যান নিয়ন্ত্রণ

শনিবার ভোর থেকেই শহরে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, কোন কোন এলাকায় দেখুন

কলকাতা: শনিবার ব্রিগেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা (Narendra Modi Brigade Rally)। বিধানসভা ভোটের আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ব্রিগেডে প্রশাসনিক ও জনসভা করবেন তিনি।তার আগে শনিবার সকাল থেকে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Police) তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।শহরের বেশ কিছু রাস্তায় শনিবার যান চলাচল হবে সীমিত। ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত এলপিজি সিলিন্ডার, তেল, জরুরি পণ্য ছাড়া অন্য কোনও ভারী যান শহরে প্রবেশ করবে না।

শহর কলকাতায় ব্যস্ত সময়ে রাস্তায় যানজট লেগেই থাকে। আগামী ১৪ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা উপলক্ষে শহরে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ।জেলায় জেলায় মঙ্গলবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শেষ হয়েছে। শনিবার কলকাতায় তার পরিসমাপ্তি পর্বে রয়েছে ব্রিগেডে সমাবেশ। সেই সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার এসপ্ল্যানেড র‌্যাম্প, কেপি রোড, হলপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনসওয়েতে নিয়ন্ত্রিত ভাবে চলবে যান। শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনও ভারী যান চলাচল করবে না। শুধু এলপিজি সিলিন্ডার, তেল, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, লুব্রিক্যান্ট, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী ভারী যানের ক্ষেত্রে ছাড় থাকবে।

আরও পড়ুন:রাষ্ট্রপতির প্রোটোকল ইস্যুতে কড়া অবস্থান, ২ অফিসারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশপাশে, এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা এভিনিউ, লাভার্স লেন-সহ কলকাতার বেশ কয়েকটি রাস্তায় গাড়ি পার্ক করা যাবে না। শিয়ালদহ ও হাওড়া স্টেশন, দক্ষিণ ও উত্তর কলকাতার বিভিন্ন অংশ, শ্যামবাজার, ধর্মতলা থেকে মিছিল আসতে পারে।ভিভিআইপিরা যে রাস্তা ধরে যাতায়াত করবেন, যেখান দিয়ে মিছিল যাবে,  সে সব রাস্তাতেও ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করা হতে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188