Tuesday, July 21, 2026
HomeScrollভারীবৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, জলমগ্ন শহরের গুরুত্বপূর্ণ রাস্তা
Waterlogged Kolkata

ভারীবৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, জলমগ্ন শহরের গুরুত্বপূর্ণ রাস্তা

জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, হেল্পলাইন নম্বর চালু পুরসভার

[h_news]

কলকাতা: রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। অন্যদিকে শুক্রবার সকালে থেকে শুরু হওয়া ভারীবৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতা (Kolkata Heavy Rainfall)। শুক্রবার সকাল থেকে ঘন কালো মেঘে ঢাকল শহরের আকাশ। আষাঢ়ের প্রথম সপ্তাহে দেখা মিলল বৃষ্টির। আর তাতেই জলমগ্ন শহর কলকাতা (Waterlogged Kolkata)। রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। ইএম বাইপাস, মা ফ্লাইওভারে যানজটের কারণে গাড়ির গতি খুব মন্থর। এরই মধ্যে, কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত হয়েছেন ২ জন গ্রাউন্ড স্টাফ।

শুক্রবার সকালে আঁধার নামল শহরে, ঘন কালো মেঘে ঢাকল কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা।সঙ্গে ঝোড়ো হাওয়া। চলছে বৃষ্টিও। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের (West bengal Rainfall) একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।প্রবল বৃষ্টিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিও হয়েছে। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই শহরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। ইএম বাইপাস, মা ফ্লাইওভারে যানজটের কারণে গাড়ির গতি খুব মন্থর।জানা গিয়েছে, বৃষ্টির কারণে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক সেক্টর ফাইভের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এ ছাড়াও দমদম, বাগুইআটিতেও জল জমে গিয়েছে। কলকাতা পুরসভা ইতিমধ্যেই জমা জল পাম্প করে সরানোর কাজ শুরু করেছে। কন্ট্রোল রুমও খোলা হয়েছে। শহরের জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুন: দুধিয়ায় তলিয়ে যাওয়ার সেতু পরিদর্শনে রাজু বিস্তা, স্থানীয়দের সঙ্গে কথা বললেন

হাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিনই কলকাতায় থাকবে মনোরম আবহাওয়া। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সপ্তাহের শেষে কলকাতা জুড়ে বৃষ্টি বাড়তে পারে। উইক- এন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবেই। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা পুরসভা সূত্রে খবর, খোলা হয়েছে কন্ট্রোল রুম। সকাল থেকে চলছে মনিটারিং। আবহাওয়া দফতরের সঙ্গে সমন্বয় রেখে কাজ চালাচ্ছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কলকাতার একাধিক রাস্তায় স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে সাকশন মেশিন। বেশি জল জমলে তা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পাম্পের ব্যবস্থাও করা হয়েছে। আপাতত গোটা বিষয়টাই মনিটরিং করছেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। কলকাতায় জল জমা নিয়ে অগ্নিমিত্রা বলেন, “কলকাতার যেখানে যেখানে জল জমেছে, যাঁরা অসুবিধায় পড়ছেন তাঁরা কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন, পুর ও নগরোন্নয়ন দফতরের ওয়েবসাইটে জানান।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot