Saturday, April 11, 2026
HomeScrollরেড রোডে ঈদের নামাজে মমতা-অভিষেক, ঐক্যের বার্তা তৃণমূলের
Abhishek Banerjee

রেড রোডে ঈদের নামাজে মমতা-অভিষেক, ঐক্যের বার্তা তৃণমূলের

ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা: আজ পবিত্র ঈদ (Eid 2026)। সকাল থেকেই কলকাতার (Kolkata) রেড রোডে (Red Road) ঈদের নামাজে শামিল হন হাজার হাজার মানুষ। প্রতি বছরের মতো এ বারও নামাজে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (মমতা ব্যানার্জি)। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক মাসের রোজা শেষে এই বৃহৎ জমায়েত ঘিরে উৎসবের আবহ তৈরি হয় শহরে। নির্বাচনের আবহে মুখ্যমন্ত্রীর বার্তার দিকেও ছিল বিশেষ নজর। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তিনি লেখেন, পবিত্র ঈদের এই শুভক্ষণে সকলকে আন্তরিক শুভেচ্ছা। রেড রোডে শান্তি ও ভ্রাতৃত্বের আবহে যারা একত্রিত হয়ে উৎসব উদ্‌যাপন করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সবার রোজা কবুল হোক, এই প্রার্থনাও করেন।

আরও পড়ুন: ভবানীপুর থেকেই ভোটের বিগুল! রবিসন্ধ্যায় কর্মিসভা

পোস্টে তিনি আরও বলেন, ঈদ ধৈর্য, ভালোবাসা ও একসঙ্গে থাকার চিরন্তন শিক্ষার কথা মনে করিয়ে দেয়, যা মানবিকতাকে আরও দৃঢ় করে। বাংলার মাটি বরাবরই এই সম্প্রীতির ধারক। এখানে ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ একে অপরের উৎসবে শামিল হয়ে অনন্য দৃষ্টান্ত গড়ে তোলে।

পাশাপাশি, বিভাজনের রাজনীতির বিরুদ্ধেও সরব হন অভিষেক। তাঁর কথায়, “যখন কিছু শক্তি সমাজে বিভেদ ছড়াতে চায়, তখন আমাদের আরও ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। ভারত সবার, আর তার শক্তি তার বৈচিত্র্যে।” তিনি বিশ্বাস প্রকাশ করেন, বাংলার মানুষ ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করে সম্প্রীতির পথেই এগোবে। শেষে সকলের জীবনে শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto