Sunday, August 16, 2026
HomeBig newsতৃণমূলের গোপন তথ্য এবং প্রার্থী তালিকা নিতেই ইডি অভিযান , বিস্ফোরক...
Mamata Banerjee

তৃণমূলের গোপন তথ্য এবং প্রার্থী তালিকা নিতেই ইডি অভিযান , বিস্ফোরক মমতা

প্রতীকের বাড়ি থেকে সবুজ ফাইল হাতে বেরলেন মুখ্যমন্ত্রী, কী আছে তাতে দেখুন

কলকাতা: বৃহস্পতিবার সাতসকালে কলকাতায় আইপ্যাকের অফিস, প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির অভিযান। এই খবর কানে আসা মাত্রই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের (Prateek Jain) লাইডন স্ট্রিটের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পৌঁছেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। তিনি বাড়ির বাইরের দেওয়ালের বাইরের রাস্তায় গাড়ি থেকে নেমে প্রশ্ন করেন, ‘‘বাড়িটা কোথায়?’’ তার পরে গাড়ি থেকে নেমে চলে যান ওই বাড়িতে। তবে প্রতীকের বাড়ি থেকে কয়েক মিনিটেই বেরিয়ে আসেন মমতা। তখন তাঁর হাতে একটি সবুজ ফাইল। বাইরে এসে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল! আমি সেগুলো নিয়ে এসেছি। প্রার্থী তালিকা চুরি করতে ইডি হানা দিয়েছেন ন্যাস্টি হোম মিনিস্টার। নটি হোম মিনিস্টার।

বৃহস্পতিবার ভোটকুশলী সংস্থা আইপ্যাক (I-PAC)-এর কর্ণধার প্রতীক জৈন (Prateek Jain)-এর বাড়ি ও দফতরে একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সল্টলেক (Salt Lake)-এ আইপ্যাকের দফতর এবং শহরের লাউডন স্ট্রিটে (Loudon Street) প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভিতরে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং কলকাতা পুলিশের অফিসারদেরও। ইডি সূত্রে খবর, ওই আবাসনের থার্ড ফ্লোরে থাকেন প্রতীক। তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ED-র আধিকারিকরা। ইডি সূত্রে খবর, দিল্লির (Delhi) একটি পুরনো কয়লা পাচার (Coal Smuggling) মামলার সূত্র ধরেই এই অভিযান। প্রতীকের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে। তল্লাশি চলার সময়ে হঠাৎই প্রতীকের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও (CP Manoj Verma)। যেভাবে মুখ্যমন্ত্রী এদিন প্রতীকের বাড়িতে তল্লাশি চলাকালীন উপস্থিত হলেন, সেই ঘটনার সঙ্গে পাঁচ বছর আগে তথকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশির মিল পেয়েছেন।

আরও পড়ুন: প্রতীক জৈনের প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়িতে মুখ্যমন্ত্রী

প্রতীকের বাড়িতে কিছুক্ষণ থাকার পর বেরিয়ে এসে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বিজেপিককে নিশানা করে বলেন, আই প্যাকের কর্ণধার প্রতীক জৈন, এবং আই প্যাকের অফিসে ইডি হানার মূল উদ্দেশ্য তৃণমূলের যাবতীয় গোপন নথি হাতিয়ে নেওয়া। দলের প্রার্থী তালিকা চুরি করতেই প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছে ইডি। তৃণমূল নেত্রী দাবি করেন, তৃণমূলের গোপন তথ্য এবং প্রার্থী তালিকা চুরি করতেই ইডি অভিযান করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বলেন, “এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দপ্তরে অভিযান চালিয়েছে।দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডি হানা দিয়েছেন ন্যাস্টি হোম মিনিস্টার। নটি হোম মিনিস্টার।

জানা গিয়েছে, বুধবার রাতেই দিল্লি থেকে কলকাতা আসে ইডির একটি বিশেষ তদন্তকারী দল। বৃহস্পতিবার সকাল হতেই শহরের একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রতীক জৈনের বাড়ির পাশাপাশি পোস্তা (Posta) এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। এই অভিযান পুরোপুরি একটি পুরনো মামলার সঙ্গে যুক্ত, যা এর আগে দিল্লিতে তদন্তাধীন ছিল।ইডি সূত্রে জানা যাচ্ছে, কয়েক বছর আগে এই মামলার তদন্তে ঝাড়খণ্ড (Jharkhand) এবং কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালা (Anup Majhi alias Lala)-কে দিল্লিতে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।সূত্রের দাবি, সেই জেরার সূত্র ধরেই উঠে আসে প্রতীক জৈনের নাম। তদন্তকারীদের হাতে আসে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য, যা যাচাই করতেই ফের সক্রিয় হয় ইডি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor