Friday, June 12, 2026
HomeScrollবিজেপি চাপ দেবে, কেউ পদত্যাগ করবেন না, কাউন্সিলরদের বার্তা মমতার
Mamata Banerjee

বিজেপি চাপ দেবে, কেউ পদত্যাগ করবেন না, কাউন্সিলরদের বার্তা মমতার

দেবাশিস কুমার-সহ ৪০ কাউন্সিলর! মমতার ডাকা বৈঠকে অনুপস্থিত বড় বড় নাম

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। ১১টি বিধানসভা আসনের মধ্যে ৬টিই গিয়েছে বিজেপির দখলে। এর প্রভাব পড়ছে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal Corporation)। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টিতেই এগিয়ে বিজেপি প্রার্থীরা। পুরসভার অধিবেশন কক্ষে তালাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ছড়ায়। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত নোটিস ঘিরে চাপানউতোর পরিস্থিতি। এই আবহে শুক্রবার কালীঘাটে দলীয় কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশে স্পষ্ট বার্তা – কোনও পরিস্থিতিতেই কেউ পদত্যাগ করবেন না, আর কারও বিরুদ্ধে মামলা হলে দল আইনি লড়াইয়ে পাশে থাকবে।

এদিন কলকাতা পুরসভার কাউন্সিলরদের (KMC Councillor) নিয়ে কালীঘাটের কার্যালয়ে বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেও বেশ কয়েকজন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে, এদিনের বৈঠকে কমপক্ষে ৪০ জন কাউন্সিলরকে দেখা যায়নি৷ দেবাশিস কুমার, কাকুলি সেন, বাপ্পাদিত্য দাশগুপ্ত, তারক সিং, কৃষ্ণা সিং, অনিন্দ্য কিশোর রাউত, ইলোরা সাহা৷ এছাড়াও, অনুপস্থিত ছিলেন, শচীন কুমার সিং, অলোকানন্দা দাস, শান্তিরঞ্জন কুন্ডু, মোনালিসা ব্যানার্জি, মিনাক্ষী গাঙ্গুলি, সুদর্শনা মুখার্জী, দ্বিজেনলাল মুখার্জী, জলি বোস, জীবন সাহা৷ মেয়র পরিষদদের মধ্যে আসেননি দেবাশীষ কুমার, জীবন সাহা, তারক সিং। বরো চেয়ারম্যানদের মধ্যে জুঁই বিশ্বাস, দেবলীনা বিশ্বাস, অনিন্দ্য রাউত, সুশান্ত ঘোষ। মোট ১৩৬ জন কাউন্সিলর এর মধ্যে এসেছিলেন ৯৬ জন কাউন্সিলর।

আরও পড়ুন: সরকারি বাসে বিনামূল্যে যেতে চাইলে মানতে হবে শর্ত, কোন কোন বাসে ছাড় মিলবে

শুক্রবার সকালে কলকাতা পুরসভায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে এদিন ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত মাসিক অধিবেশনের দিন পুরসভার মূল সভাকক্ষের দরজায় তালা ঝুলতে দেখে কার্যত হতবাক হয়ে যান কাউন্সিলররা। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ আজ পুরসভায় যে ভাবে ঘরেও ঢুকতে দেয়নি। এটা অবৈধ। ববি তুমি ডোরিনা ক্রসিং এ একটা ধরনার জন্য ডেট ঠিক করো। কাউন্সিলররা থাকবে। পুলিশ কেস দেবে। দিক। পুলিশ কেস দিলে দল লড়াই করবে আইনজীবী দিয়ে। এভাবে চলতে পারে না। মমতার বার্তা, ‘‘কেউ পদত্যাগ করবে না। দল পাশে আছে ওরা (বিজেপি) চাপ দেবে। কিন্তু পদত্যাগ করবে না কেউ।’’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d