Friday, March 6, 2026
HomeScrollSIR ইস্যুতে পথে মমতা, আজ ধর্মতলায় ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee

SIR ইস্যুতে পথে মমতা, আজ ধর্মতলায় ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী

ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মমতা

কলকাতা: পশ্চিমবঙ্গে SIR ইস্যুর (Special Intensive Revision Issue) প্রতিবাদে সরাসরি আন্দোলনে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দুপুর ২টোয় ধর্মতলার মেট্রো চ্যানেলে (Dharma ধরনায় বসবেন তিনি।

দলীয় সূত্রে খবর, এই ধরনা কর্মসূচিতে শুধু কয়েক ঘণ্টা নয়, রাতেও সেখানে থাকতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। SIR নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। সেই আবহেই ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধর্না রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বসন্তে ফের বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে ভিজতে পারে উত্তরবঙ্গ, আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত

বিষয়টি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি পর্বের শেষের দিকে তিনি ভুক্তভোগী ভোটারদের নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছেও যান এবং তাঁদের অভিযোগ তুলে ধরেন। তবুও এখনও রাজ্যের প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত বলে দাবি তৃণমূলের। অভিযোগ, এর মধ্যে ৬৩ লক্ষের বেশি ভোটারের নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ পড়েছে, আর প্রায় ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার এখনও বিচারাধীন।

এই পরিস্থিতিতে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলনের পথেই হাঁটছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, ডোরিনা ক্রসিংয়ের এই মঞ্চের আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। প্রায় ২০ বছর আগে ধর্মতলার ওয়াই চ্যানেলের ধরনা -অনশন মঞ্চ থেকেই বঙ্গে পরিবর্তনের সূচনা হয়েছিল। সেই একই জায়গায় আবারও ধরনায় বসতে চলেছেন মমতা।

বৃহস্পতিবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষই যদি ভোট দিতে না পারে, তা হলে কীসের ভোট? ইআরও-রা ফাইনাল করার পরও দিল্লির নির্দেশে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে সুপ্রিম কোর্ট, সব জায়গায় গিয়েছি। তবুও বহু নাম বাদ রয়েছে। বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার জন্যই শুক্রবার থেকে রাস্তায় বসছি।” তাঁর আহ্বান, সব স্তরের মানুষকে প্রতিবাদে সামিল হতে হবে, কারণ এটি শুধু রাজনৈতিক নয়, বাংলার সম্মানের প্রশ্ন।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80