HomeScrollঅবশেষে দুবাই থেকে দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান
Subhasree Ganguly -Yuvaan

অবশেষে দুবাই থেকে দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান

মুম্বই হয়ে কলকাতায় ফিরবেন তিনি...

ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ার উত্তেজনার জেরে দুবাইয়ে (Dubai) আটকে পড়েছিলেন টলিউড (Tollywood) অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। তবে অবশেষে মিলল স্বস্তির খবর। শুক্রবারই দেশে ফিরছেন শুভশ্রী ও তাঁর ছেলে ইউভান (Yuvaan)। জানা গিয়েছে, আজ বিকেল চারটে নাগাদ বিমানবন্দরে পৌঁছবেন তাঁরা। এয়ারপোর্টে তাঁদের আনতে নিজেই যাবেন স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।

ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলা এবং তার জেরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় বহু জায়গায় বিমান চলাচল ব্যাহত হয়। সেই সময় দুবাইয়ে বেড়াতে গিয়ে ইউভানকে নিয়ে সেখানেই আটকে পড়েছিলেন শুভশ্রী। বুধবার মধ্যরাতে দেশে ফেরার কথা থাকলেও সেই ফ্লাইট বাতিল হয়ে যায়।

আরও পড়ুন: অরিজিতের পরে বড় সিদ্ধান্ত শ্রেয়া  ঘোষালের

রাজ চক্রবর্তী আগেই জানিয়েছিলেন, ইউভানের স্কুলে ৬-৭ দিনের ছুটি থাকায় অনেকদিনের পরিকল্পনা অনুযায়ী দুবাই গিয়েছিলেন শুভশ্রী ও ইউভান। কিন্তু দুবাই পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি জটিল হয়ে পড়ে এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও তাঁরা নিরাপদেই পৌঁছে যান হোটেলে।

রাজ আরও জানান, পরিস্থিতি খারাপ হতে থাকায় সেখানকার প্রশাসনের পক্ষ থেকে বাড়ি বা হোটেলের বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছিল। শুভশ্রী ও ইউভান দুবাইয়ের পাম জুমেইরার কাছের একটি হোটেলে ছিলেন। সেখানে রাজের পরিচিত কয়েকজন বন্ধু ও তাঁদের পরিবারও ছিলেন, তাঁরাই খোঁজখবর রাখছিলেন।

এদিকে কলকাতায় মেয়েকে নিয়ে ছিলেন রাজ চক্রবর্তী। কন্যা ইয়ালিনিকে নিয়ে তিনি শহরেই ছিলেন। অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আজই দেশে ফিরছেন টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

[youtube-feed feed=1]
Read More

Latest News