HomeScrollরাজ্যপাল বদল নিয়ে প্রশ্ন মমতার! ‘ডাল মে কুছ কালা হ্যায়’, কারণ খুঁজে...
Mamata Banerjee

রাজ্যপাল বদল নিয়ে প্রশ্ন মমতার! ‘ডাল মে কুছ কালা হ্যায়’, কারণ খুঁজে বার করার হুঁশিয়ারি

ধরনা মঞ্চ থেকে প্রতিবাদে সরব মুখ্যমন্তী

কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্যপাল পদ থেকে সিভি আনন্দ বোসের (CV Anand Bose) আকস্মিক ইস্তফা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। নির্ধারিত সময়ের প্রায় ২০ মাস আগে কেন তিনি পদ ছাড়লেন, তা নিয়েই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোমবার ধর্মতলায় এসআইআর-এর (SIR) প্রতিবাদে ধরনামঞ্চ থেকে এই প্রসঙ্গে সরব হন তৃণমূল (TMC) নেত্রী। তিনি বলেন, “ডাল মে কুছ কালা হ্যায়। কেন ভোটের আগে রাজ্যপালকে সরানো হল, এর কারণ জেনেই ছাড়ব।”

আরও পড়ুন: পরিবর্তন যাত্রা থেকে কী মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ? গেরুয়া শিবিরের অন্দরে জোর জল্পনা

জানা গেছে, সিভি আনন্দ বোস দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তের কারণ এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি।

তবে ভোটের আগে রাজ্যপালের হঠাৎ পদত্যাগকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। সেই আবহেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল। বর্তমানে ধর্মতলায় চলা ধর্না কর্মসূচিতে মমতার সঙ্গে উপস্থিত রয়েছেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রীও।

[youtube-feed feed=1]
Read More

Latest News