Friday, March 6, 2026
HomeScrollভোটাধিকার রক্ষায় পথে মমতা, ডোরিনা ক্রসিংয়ে আজ মুখ্যমন্ত্রীর ধরনা
Mamata Banerjee

ভোটাধিকার রক্ষায় পথে মমতা, ডোরিনা ক্রসিংয়ে আজ মুখ্যমন্ত্রীর ধরনা

এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশবাহিনী

কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ পড়ার অভিযোগে শুক্রবার পথে নামছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ দুপুর ২টোয় ধর্মতলার মেট্রো চ্যানেলের (Dharmatala Metro Channel) ডোরিনা ক্রসিংয়ে (Dorina Crossing) ধরনায় বসবেন তিনি।  কর্মসূচিকে ঘিরে সেখানে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশবাহিনী। উপস্থিত রয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরাও।

এই কর্মসূচির মাধ্যমে মমতার বার্তা স্পষ্ট, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে। জানা গিয়েছে, ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন এমন অনেক ভোটার, যাঁদের পরিবারের সদস্যদের নাম SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।

আরও পড়ুন: SIR ইস্যুতে পথে মমতা, আজ ধর্মতলায় ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী

এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি পর্বের শেষের দিকে তিনি ভুক্তভোগী ভোটারদের নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছেও যান এবং তাঁদের অভিযোগ তুলে ধরেন। তবুও এখনও রাজ্যের প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত বলে দাবি তৃণমূলের। অভিযোগ, এর মধ্যে ৬৩ লক্ষের বেশি ভোটারের নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ পড়েছে, আর প্রায় ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার এখনও বিচারাধীন।

এই পরিস্থিতিতে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলনের পথেই হাঁটছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, ডোরিনা ক্রসিংয়ের এই মঞ্চের আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। প্রায় ২০ বছর আগে ধর্মতলার ওয়াই চ্যানেলের ধরনা -অনশন মঞ্চ থেকেই বঙ্গে পরিবর্তনের সূচনা হয়েছিল। সেই একই জায়গায় আবারও ধরনায় বসতে চলেছেন মমতা।

বৃহস্পতিবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষই যদি ভোট দিতে না পারে, তা হলে কীসের ভোট? ইআরও-রা ফাইনাল করার পরও দিল্লির নির্দেশে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে সুপ্রিম কোর্ট, সব জায়গায় গিয়েছি। তবুও বহু নাম বাদ রয়েছে। বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার জন্যই শুক্রবার থেকে রাস্তায় বসছি।” তাঁর আহ্বান, সব স্তরের মানুষকে প্রতিবাদে সামিল হতে হবে, কারণ এটি শুধু রাজনৈতিক নয়, বাংলার সম্মানের প্রশ্ন।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80