HomeScroll২০ বছর পর ফের মেট্রো চ্যানেলে মমতা, আর কে কে থাকবেন?
Mamata Banerjee

২০ বছর পর ফের মেট্রো চ্যানেলে মমতা, আর কে কে থাকবেন?

SIR-এর বিরুদ্ধে ধরনায় মুখ্যমন্ত্রী

কলকাতা: প্রায় দুই দশক পর আবারও ধর্মতলার ঐতিহাসিক মেট্রো চ্যানেলে ধরনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় নাম বাদ পড়া ও হয়রানির অভিযোগে শুক্রবার দুপুর ২টো থেকে প্রতিবাদী কর্মসূচিতে বসছেন তিনি।

ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়ার অভিযোগ তুলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি থেকে অ্যাডজুডিকেশন, পুরো প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। সেই প্রতিবাদেই এবার সরাসরি পথে নামছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ভোটাধিকার রক্ষায় পথে মমতা, ডোরিনা ক্রসিংয়ে আজ মুখ্যমন্ত্রীর ধরনা

রাজনৈতিক মহলের মতে, এই কর্মসূচির মাধ্যমে যেন আবারও বিরোধী নেত্রীর লড়াকু মেজাজে ফিরে গিয়েছেন মমতা। কারণ, আন্দোলনের মঞ্চ হিসেবে তিনি বেছে নিয়েছেন সেই মেট্রো চ্যানেল, যেখানে ২০০৬ সালে সিঙ্গুর আন্দোলনের সময় টানা ২৬ দিন অনশন করেছিলেন তিনি।

সেই সময় রাজ্যে ছিল বামফ্রন্ট সরকার। মমতার ওই অনশন আন্দোলন প্রবল চাপ তৈরি করেছিল তৎকালীন বাম শাসনের উপর এবং জাতীয় রাজনীতিতেও ব্যাপক সাড়া ফেলেছিল।

এবারও প্রায় ২০ বছর পর একই জায়গায় ধর্না মঞ্চে বসে SIR ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজনৈতিক মহলের মতে, মেট্রো চ্যানেলের এই ধর্না নতুন করে রাজনৈতিক বার্তা দিতেই পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News