Thursday, May 14, 2026
HomeScrollবাঘাযতীনে মেয়র ফিরহাদ হাকিম

বাঘাযতীনে মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা: মঙ্গলবার বাঘাযতীনে হেলে পড়ে একটি বহুতল। ঘটনায় কেউ নিহত বা আহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। তারপরেই তড়িঘড়ি কলকাতা পুরসভার তরফ থেকে সেই বহুতল ভেঙে ফেলার আদেশ দেওয়া হয়। ইতিমধ্যেই সেই বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে। কিন্তু এখনও বিল্ডিং প্রমোটার অধরা।

আজ অর্থাৎ বৃহস্পতিবার, মেয়র ফিরহাদ হাকিম উপস্থিত হন বাঘাযতীনে সেই বহুতল ভাঙার কাজ কতদূর হয়েছে তা পরিদর্শন করতে। সেখান থেকেই তিনি সাংবাদিক বৈঠক করেন।

আরও পড়ুন: বাঘাযতীনে হেলে পড়ে বহুতল ! শুরু হল সেই বহুতল ভাঙার কাজ

সাংবাদিক বৈঠকে মেয়র সেই বিল্ডিং প্রমোটারকে দুষলেন। উল্লেখ্য, এই বিল্ডিং নির্মাণ করা হয়েছিল হরিয়ানার এক সংস্থার তরফ থেকে। এখনও বিল্ডিং হেলে পড়ার ঘটনায় অধরা বহুতল নির্মাণকারী।

সাংবাদিক বৈঠক থেকে মেয়র বলেন, পুরসভার অনুমতি ছাড়া এই বহুতল নির্মাণ করা হয়েছে। বেআইনি নির্মাণের জন্যই এই ঘটনা ঘটে। শুধুমাত্র তাই নয়, প্রোমোটারের গাফিলতিতেই বহুতল বিপর্যয় ঘটে বলে সাফ জানান মেয়র ফিরহাদ হাকিম। শুধুমাত্র তাই নয়, গাড়ি লিফট করার যন্ত্র নিয়ে বাড়ি লিফটিং হয়েছিল বলে সাফ জানান তিনি।

মেয়র বলেন কলকাতার যত্রতত্র জলাভূমি বুজিয়ে গড়ে উঠছে বিল্ডিং। বেআইনিভাবে এই নির্মাণ কাজ হওয়ায় প্রশ্নের মুখে সেই সব সংস্থা। ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক থেকে বাঘাযতীনে বহুতল হেলে পড়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেন।

জলাভূমি বুজিয়ে বেআইনি নির্মাণ তৈরির ঘটনায় মেয়র সিপিএমকে দুষে বলেন, ‘ সিপিএম আমলের পাপ বয়ে বেড়াতে হচ্ছে’।

ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক থেকে আরও জানান, সরকার আবাসনের বাসিন্দাদের সবরকমভাবে পাশে থাকবে। বিল্ডিং ভাঙা নিয়ে ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই ঘটনার শুরু হয়েছে তদন্ত।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto