HomeBig newsপশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা
CM health insurance scheme

পশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা

নেতাজি ইন্ডোরে দুই স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন, ১ কোটি ৪৩ লক্ষ পরিবার পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা (CM health insurance scheme)। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে এই দুই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, নতুন ব্যবস্থায় স্বাস্থ্যসাথীর আওতার বাইরে থাকা একাধিক চিকিৎসাও বিনামূল্যে করা যাবে। তার মধ্যে হাঁটু ও হিপ প্রতিস্থাপনের মতো চিকিৎসাও রয়েছে। তা বিনামূল্যে করতে পারবেন রোগীরা।

মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের ১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) সুবিধা পাবেন। এই প্রকল্পের আওতায় না থাকা আরও প্রায় ৮০ লক্ষ পরিবারকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা দেওয়া হবে। এর ফলে রাজ্যের আরও বেশি সংখ্যক মানুষ চিকিৎসার ক্ষেত্রে সরকারি স্বাস্থ্যবিমার আওতায় আসবেন বলে দাবি করা হয়েছে।

আরও খবর : রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের

নতুন ব্যবস্থায় রাজ্যের ১২৪০টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন প্রান্তের মোট ৩৮ হাজার ৬০৪টি হাসপাতালেও এই সুবিধা মিলবে। ফলে রাজ্যের বাসিন্দারা চিকিৎসার প্রয়োজনে অন্য রাজ্যে গেলেও প্রকল্পের সুবিধা নিতে পারবেন বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, আগে স্বাস্থ্যসাথীর আওতায় প্রায় ১৭০০ ধরনের রোগের চিকিৎসা করা হত। নতুন দুই প্রকল্পে সেই সংখ্যা বেড়ে ১৯৫০ হয়েছে। এর পাশাপাশি ১০০টি অমৃত ফার্মেসি এবং ৪৬৭টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চালুর জন্য চুক্তিও হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News