Sunday, May 17, 2026
HomeScrollকলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হচ্ছেন সুজয় পাল
Calcutta High Court

কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হচ্ছেন সুজয় পাল

৯ জানুয়ারির বৈঠকে বিচারপতি পালের নামে চূড়ান্ত সিলমোহর পড়ে

কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সুজয় পালের (Sujay Pal) নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম। এতদিন তিনি কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার সেই দায়িত্বই স্থায়ী হতে চলেছে।

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের ৯ জানুয়ারির বৈঠকে বিচারপতি পালের নামে চূড়ান্ত সিলমোহর পড়ে। সোমবার শীর্ষ আদালতের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় আইন মন্ত্রকের বিজ্ঞপ্তি জারি হলেই বিচারপতি সুজয় পাল কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন।

আরও পড়ুন: ইডি দফতরের নিরাপত্তা বাড়ল, সিজিও কমপ্লেক্সের দুই গেটে মোতায়েন অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম অবসর নেওয়ার পর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি পাল। তার আগে অল্প সময়ের জন্য বিচারপতি সৌমেন সেন এই দায়িত্বে ছিলেন। তবে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি সেনকে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করলে কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির পদটি শূন্য হয়। সেই শূন্যপদেই দায়িত্ব নেন বিচারপতি সুজয় পাল।

বিচারপতি পালের কর্মজীবনের দিকে তাকালে দেখা যায়, ২০২৫ সালের জুলাই মাসে তিনি তেলঙ্গানা হাই কোর্ট থেকে বদলি হয়ে কলকাতা হাই কোর্টে যোগ দেন। তার আগে ২০২৪ সালে ব্যক্তিগত অনুরোধে তাঁকে মধ্যপ্রদেশ হাই কোর্ট থেকে তেলঙ্গানা হাই কোর্টে পাঠানো হয়েছিল। পরে ২০২৫ সালের জানুয়ারিতে তিনি তেলঙ্গানা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত বিচারপতি সুজয় পালের স্থায়ী নিয়োগে কলকাতা হাই কোর্টের বিচারব্যবস্থায় স্থায়িত্ব ও ধারাবাহিকতা আসবে বলে মনে করছে আইন মহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto