Sunday, June 28, 2026
HomeScroll'মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে যাতে কোনওরকম আপস নয়'
Mamata Banerjee

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে যাতে কোনওরকম আপস নয়’

মমতার নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে, বৈঠক জানালেন শুভেন্দু

কলকাতা: মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়ে একের এক সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা বলয়ে বড়সড় কাঁচি চালাল নবান্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্য সরকারের। কিন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, জানালেন শুভেন্দু অধিকারী।

“মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিরাপত্তা নিয়ে যাতে কোনওরকম আপস না হয়। উনি অনেক ভুল কাজ করেছেন। কিন্তু গত ১৫ বছর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এটা মাথায় রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ওনার বাড়ির বাইরে যে সমস্ত গন্ডগোলের ঘটনা ঘটছে এগুলো যেন না হয়।” পুলিশের বৈঠক চলাকালীন এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীদেন বলেই সূত্রের খবর। কলকাতা পুলিশকে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: অভিষেকের জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হল

গত বুধবার সকাল থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা পাকাপাকি ভাবে সরে যায়। তাঁদের বাড়ি এবং কার্যালয়ের সামনে এত দিন যে নিরাপত্তা দেখা যেত, তা আর দেখা যাচ্ছে না। মমতার বাড়ি যাওয়ার গলির মুখে থাকা ‘সিজ়ারস ব্যারিকেড’ সরিয়ে নেওয়া হয়। তবে এক জন ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী হিসাবে প্রোটোকল অনুযায়ী যতটা নিরাপত্তা পাওয়ার কথা, সেই পরিমাণ নিরাপত্তা পাবেন মমতা। সূত্রের খবর এদিন কলকাতার নগরপালকে সেটুকুই সুনিশ্চিত করতে বলেছেন শুভেন্দু।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO