Friday, July 3, 2026
HomeBig newsমুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম কলকাতা টিভির মুখোমুখি শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম কলকাতা টিভির মুখোমুখি শুভেন্দু অধিকারী

'ভয় আউট, ভারসা ইন', কলকাতা টিভি'কে দেওয়া সাক্ষাৎকারে বললেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে রাজ্যে পালাবদল হয়েছে। তৃণমূল কংগ্রেসের (TMC) ১৫ বছরের সরকারের পতন ঘটিয়ে প্রথমবার বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। ছাব্বিশের নির্বাচনে ২০৭টি আসন পেয়ে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। তার পরেই শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর শপথের পরেই কলকাতা টিভি’কে প্রথম সাক্ষাৎকার দিলেন তিনি। সেখান থেকে কী বললেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী? দেখে নিন

বাংলায় ছাব্বিশের নির্বাচন হয়েছিল দু’ফায়। প্রথম দফা হয়েছিল ২৩ এপ্রিল। দ্বিতীয় তথা শেষ দফা হয়েছিল গত ২৯ এপ্রিল। তার পর ফলপ্রকাশ হয়েছে ৪ মে। ফলাফলের দিন সকাল থেকেই বাংলায় বয়ে গিয়েছে গেরুয়া ঝড়। ২৯৪টি আসনের মধ্যে মাত্র ৮০টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। আর বিজেপি (BJP) পেয়েছে ২০৭টি। শুধু তাই নয় এই নির্বাচনে দুটি আসনে জিতেছেন শুভেন্দু। প্রথমে নন্দীগ্রাম। তার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিজের কেন্দ্র ভবানীপুরে হারিয়েছেন তিনি।

আরও খবর : ‘আজ ওঁর অভিভাবক সাধারণ মানুষ’, পুত্রের শপথের দিনে আবেগঘন শিশির অধিকারী

এর পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে শুক্রবার বিজেপির পরিষদীয় বৈঠকে শুভেন্দুকে (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। শনিবার, ৯ মে ঐতিহাসিক ব্রিগেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এদিন এই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। শভেন্দু অধিকারীকে আজ শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি (Governor R.N. Ravi) ।

যেহেতু আজ ২৫ শে বৈশাখ। সেই কারণে এদিন শপথ গ্রহণের পর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন শভেন্দু। রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে প্রণাম জানিয়ে তিনি বলেন , ‘‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির…।’’ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর দাবি, এ বার প্রকৃত উন্নয়নের পথে চলবে পশ্চিমবঙ্গ। এর পরে সন্ধ্যা গড়াতে না-গড়াতেই তিনি চলে আসেন নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যান। এর পরেই কালীঘাটে গিয়ে পুজো দেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। মাথায় ডালা নিয়ে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন তিনি।

তার পরেই সেখান থেকে নিজের কনভয়ে করে বেরিয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়েই কলকাতা টিভির মুখোমুখি হয়ে প্রথমবার সাক্ষাৎকার দিলেন তিনি। যা মুখ্যমন্ত্রী পদে বসার পর শুভেন্দুর প্রথম সাক্ষাৎকার। কলকাতা টিভির সাংবাদিক মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি আজ বিভিন্ন জায়গায় ঘুরছেন, যা সরাচরাচর দেখা যায় না।’ এর উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “ভয় কেটে গিয়েছে তো। ভয় কাটানোর নির্বাচন হয়েছে নরেন্দ্র মোদি’জির নেতৃত্বে। ভয় আউট, ভরসা ইন।” রাজ্যনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্যে যে এবার ভয় নয়, বরং ভরসার সরকার চলবে, তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet