ওয়েবডেস্ক- খাস কলকাতায় (kolkata) চলল গুলি। দুপক্ষের সংঘর্ষ, বোমাবাজি। রবিবার (Sunday) ভর সন্ধ্যায় খাস কলকাতার কাকুলিয়ার রোডের (Kakulia Road) এই বস্তিতে দুষ্কৃতী তাণ্ডব। এলাকা দখলকে কেন্দ্র করে এই দুষ্কৃতী তাণ্ডব জানা গেছে। এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের তীর কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপুর (Notorious criminal Sona Papu) দিকে। দুপক্ষের মধ্যে বোমাবাজি, গুলি চালনা সহ ইট বৃষ্টি চলে। ঘটনাট আহত হয়েছে দুজন।
একাধিক বাইক- স্কুটার ভাঙচুর চালানো হয়। পুলিশের গাড়িতেও হামলার চেষ্টা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দোষীদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছন তৃণমূল কাউন্সিলর। এলাকা থেকে গুলির খোল ও বোমার টুকরো উদ্ধার হয়েছে। রবিবার রাতে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর থানা এলাকার কাঁকুলিয়া রোডের এই ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ।
আরও পড়ুন- আইনি লড়াইয়ে মুখ্যমন্ত্রী নিজে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন মমতা
এলাকার বাসিন্দাদের অভিযোগ, এদিন তাঁদের পিকনিক ছিল। পিকনিক সেরে তাঁরা এলাকায় ফিরে আসেন। এর পরেই হঠাৎ অন্য এলাকার বেশ কয়েকজন যুবক তাদের এলাকায় হঠাৎ আসতে শুরু করে। কিছু স্থানীয় বাসিন্দা দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে দু পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ইট বৃষ্টি শুরু হয়। সংঘর্ষ চলাকালীন চলাকালীন দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে। এক রাউন্ড গুলিও চলে। আহত হয়েছে দুজন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ক্ষুব্ধ জনতাতে ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের গাড়িতে হামলা চালানোর চেষ্টা করে তারা। হামলার জেরে কয়েকটি বাইক ও স্কুটি ভাঙচুর হয়। এলাকার সিসিটিভি ফুটেজের সাহায্যে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।







