Monday, June 15, 2026
HomeBig newsআমায় ঢুকতে দিচ্ছিল না কেন্দ্রীয় বাহিনী, স্ট্রং রুম থেকে বেরিয়ে বিস্ফোরক মমতা
Mamata Banerjee

আমায় ঢুকতে দিচ্ছিল না কেন্দ্রীয় বাহিনী, স্ট্রং রুম থেকে বেরিয়ে বিস্ফোরক মমতা

রাজ্য পুলিশ যদি নিজেদের দায়িত্ব পালন করতে না পারে, সেটা তাদের ব্যর্থতা, বললেন মমতা

ওয়েব ডেস্ক : প্রায় চার ঘণ্টা পর শাখাওয়াত স্কুল থেকে বেরোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরেই পুলিশের (Police) ভূমিকা নিয়ে অসোন্তোষ প্রকাশ করলেন তিনি। কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী আমাকে ঢুকতেই দিচ্ছিল না। পারমিশন নেওয়ার পরেই আমি ভিতরে ঢুকেছি।

এদিন খুদিরাম অনুশীলন কেন্দ্রে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ উঠেছিল। তা সামনে আসার পরেই ঘটনাস্থলে হাজির হয়েছিল কুণাল ঘোষ ও শশী পাঁজা। সেখানে বিক্ষোভ দেখান তাঁরা। এর পরেই সেখানে বিজেপির দুই প্রার্থী তাপস রায় ও সন্তোষ পাঠক সেখানে আসেন। তার পরে উত্তেজনা বেড়ে যায়। এই ঘটনার পর শাখায়াত স্কুলে পৌঁছন মমতা (Mamata Banerjee)। সেখান চার ঘণ্টা ছিলেন তিনি।

আরও খবর : ৪ ঘণ্টা পর স্ট্রংরুম থেকে বেরলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সেখান থেকে বেরিয়ে তৃণমূল (ঊশণ) সুপ্রিমো বলেছেন, “এখানে আমার কেন্দ্রের ইভিএম রয়েছে। কারচুপির কিছু ফুটেজ সামনে এসেছে। বাইরের লোক এসে পোস্টাল ব্যালট এদিক ওদিক করছে। তাই এখানে এসেছি। তিন-চার ঘন্টা থেকেছি। একজনকে বসিয়ে গিয়েছি।”

এর পর তিনি অভিযোগ করে বলেছেন, এদিন তাঁকে শাখাওয়াত মেমোরিয়ালে ঢুকতে দেওয়া হয়নি। পরে পারমিশন নিয়ে তিনি ভিতরে প্রবেশ করেন। এদিন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই সব প্রসঙ্গ নিয়ে মমতা বলেন, “আমায় প্রথমে বাহিনী ঢুকতে দিচ্ছিল না। তার পরে নীতি মেনে এই কেন্দ্রের প্রার্থী হিসাবে ঢুকেছি। কমিশনের নিয়ম রয়েছে, সিলড রুমের বাইরে পর্যন্ত প্রার্থী এবং তাঁর এজেন্ট যেতে পারবেন। আমি তাই গিয়েছি। আরও অনুমতি নিয়ে বাহিনী আমাকে ঢুকতে দিল।”

রাজ্য পুলিশের (Police) ভূমিকা নিয়েও মমতা বলেন, ‘রাজ্য পুলিশ যদি নিজেদের দায়িত্ব পালন করতে না পারে, সেটা তাদের ব্যর্থতা। এখন তো আমার হাতে নেই। বাইরের কোনও শক্তি তাদের উপর চাপ দিচ্ছে।’

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d