Tuesday, July 21, 2026
HomeScrollশনিবার শপথগ্রহণকে ঘিরে কড়া নিরাপত্তা ব্রিগেড ময়দান চত্বরে!
Kolkata

শনিবার শপথগ্রহণকে ঘিরে কড়া নিরাপত্তা ব্রিগেড ময়দান চত্বরে!

নিরাপত্তার তদারকিতে থাকছেন কলকাতা পুলিশের কমিশনার নিজে

[h_news]

ওয়েব ডেস্ক : শনিবার ব্রিগেড ময়দানে (Brigade Parade Ground) হতে চলেছে শপথগ্রহণ অনুষ্ঠান। আগামীকাল বাংলায় বিজেপি (BJP) সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি বিজেপির নবনির্বাচিত বিধায়করাও শপথ নেবেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিথ শাহ সহ অনেকে। সেই কারণে ব্রিগেড ময়দান চত্বর এলাকাতে থাকতে চলেছে কড়া নিরাপত্তা (Security)।

জানা যাচ্ছে, ব্রিগেডের শপথ অনুষ্ঠানকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার আয়োজন করা হয়েছে। গোটা ব্রিগেড চত্বরকে প্রায় ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। একাধিক সেক্টর নিয়ে তৈরি করা হয়েছে আলাদা ব্লক। প্রতিটি ব্লকের দায়িত্বে থাকবেন আইপিএস পদমর্যাদার আধিকারিকরা। নিরাপত্তার সামগ্রিক তদারকিতে থাকছেন কলকাতা পুলিশের কমিশনার নিজে।

আরও খবর : ‘আমি নয়, আমরা – এই নীতিতে কাজ করব’, বার্তা শুভেন্দুর

জানা গিয়েছে, মঞ্চের সামনের একাধিক ব্লকে থাকবেন ভিভিআইপিরা। অনুষ্ঠানে ৫০ জনেরও বেশি ভিভিআইপি উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তাঁদের নিরাপত্তায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

ব্রিগেডে প্রবেশের ক্ষেত্রে সকলের জন্যই বাধ্যতামূলক করা হয়েছে নিরাপত্তা তল্লাশি (Security)। শুধুমাত্র ভিভিআইপি বা আমন্ত্রিত অতিথিরাই নন, সাধারণ দর্শনার্থীদেরও চেকিংয়ের মুখোমুখি হতে হবে। নিরাপত্তার স্বার্থে ছাতা, ব্যাগ, জলের বোতল-সহ একাধিক সামগ্রী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি, এই ধরনের সামগ্রী নিয়ে এলে কাউকে মাঠে ঢুকতে দেওয়া হবে না। তাই আগতদের প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্রিগেড ময়দান ও সংলগ্ন এলাকা জুড়ে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী । পাশাপাশি আশপাশের বহুতল ভবন থেকেও চলবে কড়া নজরদারি। শহরের বিভিন্ন জায়গায় ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ড্রোন ব্যবহার করা হবে বলেও জানা গিয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99