HomeScrollদক্ষিণে জারি অস্বস্তিকর আবহাওয়া, তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও

দক্ষিণে জারি অস্বস্তিকর আবহাওয়া, তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও

ওয়েব ডেস্ক: দক্ষিণবঙ্গে জারি অস্বস্তিকর আবহাওয়া (weather)। উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত ৩.৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস । ১২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের (northbengal) উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাড়বে তাপমাত্রা (high temperature)।

উত্তরবঙ্গে বহুদিন আগেই বর্ষা প্রবেশ করেলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দেখা নেই। পশ্চিমের শুষ্ক হাওয়ার জন্য বর্ষা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে আগামী ১২ তারিখ অর্থ্যাৎ নির্ধারিত সময়ের আরও দুদিন পর বর্ষা ঢোকার আভাস দিচ্ছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে ১২ তারিখই বর্ষা প্রবেশ করবে এমনটাও নয়। লাগাতার একের পর এক নিম্নচাপের প্রভাবে প্রবল তাপপ্রবাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে এবছর। পাশাপাশি বর্ষা প্রবেশের আগেই খানিক বৃষ্টি হয়েছে গত সপ্তাহজুড়ে।

আরও পড়ুন: আগামী সপ্তাহেই ঢুকছে বর্ষা! আবহাওয়ার বিরাট আপডেট জেনে নিন

রবিবার সকাল থেকে শহর সহ শহরতলীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গে কার্যত পারদ উর্দ্ধমুখী। অস্বস্তিকর আবহাওয়া গোটা দিন ধরেই জারি ছিল। আবাহাওয়া দফতর বলছে, আগামীকালও বজায় থাকবে এই অস্বস্তিকর আবহাওয়া। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় তাপমাত্রা উর্দ্ধমুখী থাকবে। অপরদিকে, হাওয়া অফিস বলছে সেমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপকূলের জেলা অর্থ্যাৎ দুই ২৪ পরগনা ও কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে। সোমবার ও বুধবার এই বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে। তবে উত্তরবঙ্গে উপরের দিকের জেলেগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে জারি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। যদিও, বর্ষা প্রবেশ করে গেলেও প্রবল বৃষ্টি জারি নেই উত্তরে। যার জেরে কিছুটা হলেও দিনের বেলা তাপমাত্রার পারদ অনেকটাই উর্দ্ধমুখী।

দেখুন ভিডিও

[youtube-feed feed=1]
Read More

Latest News