HomeScrollবাংলাই পাচ্ছে প্রথম বুলেট ট্রেন, ঘোষণা রেলমন্ত্রীর

বাংলাই পাচ্ছে প্রথম বুলেট ট্রেন, ঘোষণা রেলমন্ত্রীর

৩ ঘণ্টায় বারাণসী থেকে শিলিগুড়ি! শিলিগুড়ি-দিল্লি যাওয়া আরও সহজ

ওয়েব ডেস্ক: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন বাংলাকে উপহার দেওয়া হয়েছে। এবার ভোটমুখী রাজ্যের জন্য আরও বড় উপহার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের পর এবার বুলেট ট্রেনও (India’s First Bullet Train) ছুটবে বাংলা দিয়েই। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Rail Minister Ashwini Vaishnaw) এই সুখবর দিলেন।কেন্দ্রীয় বাজেটে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তোলে তৃণমূল। তবে বাজেট পেশের পরেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিলেন, এ রাজ্যের রেল প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। শুধু তা-ই নয়, আগামী দিনে পশ্চিমবঙ্গ নতুন কী কী পেতে চলেছে, তার খতিয়ানও দেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী জানিয়েছেন, বাংলা প্রথম বিলেট ট্রেন পেতে চলেছে।লিগুড়ি থেকে ছাড়বে এই ট্রেন। সোজা পৌঁছোবে বারাণসীতে।বারাণসী-পটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। তিন ঘণ্টারও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি থেকে বারাণসীতে। ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিবেগ হতে পারে এই বুলেট ট্রেনের। বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, শিলিগুড়ি এবং বারাণসীর মধ্যে হাইস্পিড রেল করিডর তৈরির কথা। সেই করিডর তৈরি হয়ে গেলেই ছুটবে বুলেট ট্রেন। শুধু তা-ই নয়, বারাণসী থেকে দিল্লির মধ্যে একটি হাইস্পিড রেল করিডর তৈরির কথা বলা হয় বাজেটে। অর্থাৎ, এই দুই করিডর তৈরি হলে খুব কম সময়ের মধ্যেই শিলিগুড়ি থেকে দিল্লি পৌঁছে যাওয়া যাবে। সেই রেল করিডর তৈরি হলে শিলিগুড়ি থেকে দিল্লি যাওয়া আরও সহজ হয়ে যাবে। ১৮ ঘণ্টা নয়, মাত্র ৬-৭ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে।

আরও পড়ুন: আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত! ইডির আর্জিতে পিছোল তারিখ

অন্যদিকে, শিলিগুড়িতে যে হাইস্পিড রেল করিডর তৈরি হবে, তা উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। গুয়াহাটি পর্যন্ত করিডর বিস্তৃত করা হবে। রেলের পরিকল্পনা, মেট্রোর মতো ট্রেনও মাটির তলা দিয়ে চালানো হবে। তবে কোথায় এই সুড়ঙ্গপথ তৈরি হবে, তা এখনও স্পষ্ট করে জানাননি রেলমন্ত্রী।

[youtube-feed feed=1]
Read More

Latest News