HomeScrollডোবালেন অধিনায়কই, ব্রাজিলের কাছে ৪ গোল খেল ভারত
Indian Football Team

ডোবালেন অধিনায়কই, ব্রাজিলের কাছে ৪ গোল খেল ভারত

দুটো গোল বিশ্রীভাবে হজম করলেন,গুরপ্রীত, প্রথম গোলটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না

ওয়েব ডেস্ক: একটা দল ফিফা র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বর, পাঁচবারের বিশ্বকাপ জয়ী। আর একটা দল ১৩৮ নম্বরে আছে এবং আজ পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণই করতে পারেনি। পার্থক্য আকাশ-পাতাল বললে অত্যুক্তি হয় না। কিন্তু যুবভারতী স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার পর কিন্তু ততটাও পার্থক্য দেখা যাচ্ছিল না। বল পজেশন ব্রাজিলের বেশি থাকবে তাতে কিছু করার নেই। কিন্তু লড়াই প্রায় সমানে সমানে লড়ছিল ভারত।

তা সত্ত্বেও ৪-০ হারলেন রায়ান উইলিয়ামস, মনবীর সিংরা। যেটা সবচেয়ে খারাপ লাগল, এর মধ্যে তিনটে গোলই হজম করতে হল নিজেদের দোষে। এমন নয়, ব্রাজিল দুরন্ত ফুটবল খেলে গোল দিয়েছে। সবথেকে জঘন্য খেললেন অধিনায়ক গুরপ্রীত সিং সাঁধু। দুটো গোল বিশ্রীভাবে হজম করলেন। প্রথম গোলটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। এস্তেভাওয়ের শট প্রথম বারে ছিল, উচ্চতাও ছিল সুবিধাজনক। কিন্তু গুরুপ্রীত আটকাতে পারলেন না।

আরও পড়ুন: রাহুলের দুরন্ত সেঞ্চুরি, রোহিতের ৯২, ভারতের ৩৫১

দ্বিতীয় গোলটা পেদ্রোর, এক্ষেত্রেও ভারত অধিনায়ক আর একটু ভালো করতে পারতেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁকে তুলে প্রভসুখন গিলকে নামান খালিদ জামিল। এই দুই গোলে মরাল ডাউন হয়ে গেল বেশ খানিকটা। তৃতীয় গোলের ক্ষেত্রে বিজয়ের মিস পাস দায়ী, ভালো ফিনিশ করলেন স্যামুয়েল লিনো। একেবারে শেষ বেলায় ৪-০ করলেন লিনো। তখন ভারতীয় খেলোয়াড়রা হাঁপিয়ে গিয়েছেন।

ভারতও সুযোগ তৈরি করেছিল। ছ’ ছ’টা কর্নায় আদায় করেছিল। কিন্তু সেট পিস মুভমেন্ট কাজে লাগানো যায়নি। আক্রমণ ভাগের দুই খেলোয়াড় উইলিয়ামস এবং মনবীর দুজনেই সুযোগ পেয়েছিলেন, কিন্তু গোল করতে পারেননি। সবশেষে এটা বলা যায়, ৪-০ হার হলেও তা বিরাট লজ্জার হার একথা বলা যাবে না। কারণ আগেই বলেছি, কোয়ালিটিতে আকাশ-পাতাল পার্থক্য।

[youtube-feed feed=1]
Read More

Latest News