Saturday, July 4, 2026
HomeScrollচিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য
Chingrighata Metro

চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য

মেট্রোর কাজ দীর্ঘ দিন ধরেই থমকে রয়েছে চিংড়িঘাটার মোড়ে

কলকাতা: চিংড়িঘাটায় মেট্রোর (Chingrighata Metro) কাজ শুরু নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) গেল রাজ্য। রাস্তা বন্ধ রেখে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া কাজ শেষের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ শীর্ষ আদালতে গিয়েছে নবান্ন। সোমবার তারা মামলা দায়ের করেছে। আগামী সপ্তাহে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

চিংড়িঘাটায় মেট্রোর জট নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন উপমন্যু ভট্টাচার্য। তাঁর বক্তব্য, নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর-৫ পর্যন্ত মেট্রোর কাজ চলছে। তবে তার বেশিরভাগ অংশের কাজ প্রায় শেষ। এমনকি নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে। কিন্তু চিংড়িঘাটায় কাজ শেষ হয়নি। সেখানে তিনটি স্তম্ভ বা খুঁটি প্রায় ৩১৬ বর্গমিটার এলাকায় তৈরির কাজ বাকি রয়েছে। সেগুলি নির্মাণ হলে অরেঞ্জ লাইনের কাজ শেষ হবে। তখন মেট্রো সল্টলেক সেক্টর-৫ পর্যন্ত পৌঁছবে। কিন্তু রাজ্য ও ট্রাফিক পুলিশের কাছ থেকে রাস্তার বন্ধ ঘুরিয়ে দেওয়ার জন্য অনুমতি পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: বাংলায় বিধানসভা ভোট কবে? কত দফায় নির্বাচন? বৈঠক থেকে বড় ইঙ্গিত নির্বাচন কমিশনের

কেন্দ্রীয় বাজেটের দিনও চিংড়িহাটায় মেট্রোর কাজ থমকে থাকা নিয়ে রাজ্যের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই সব নানা ধরনের সমস্যার মধ্যেই এবার মামলা গেল সর্বোচ্চ আদালতে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet