HomeBig newsপুজোর সপ্তাহে রেশন নিয়ে বড় ঘোষণা, অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, কী বললেন শুভেন্দু...
Suvendu Adhikari

পুজোর সপ্তাহে রেশন নিয়ে বড় ঘোষণা, অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, কী বললেন শুভেন্দু অধিকারী?

পুজোর সপ্তাহে রেশন গ্রাহকদের জন্য বিশেষ ফেস্টিভ প্যাকেজের ঘোষণা রাজ্য সরকারের। ৫০ শতাংশ ছাড়ে ময়দা, চিনি ও সুজি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী শভেন্দু অধিকারী।

ওয়েব ডেস্ক : পুজোর আগে রেশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। পুজোর সপ্তাহে রাজ্যের ২ কোটিরও বেশি রেশন কার্ডধারী পরিবারকে বিশেষ ফেস্টিভ প্যাকেজ (Festival Package) দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই প্যাকেজে অর্ধেক দামে মিলবে ময়দা, চিনি ও সুজি।

নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান,পুজোর সপ্তাহে রাজ্যের ২ কোটিরও বেশি পরিবার অর্থাৎ ৮ কোটিরও বেশি রেশন কার্ড হোল্ডারকে ১ কেজি ময়দা, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম সুজি দেওয়া হবে। ৫০ শতাংশ হারে তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ১ কেজি ময়দার দাম রাখা হয়েছে ১৯ টাকা। ১ কেজি চিনি পাওয়া যাবে ৩০ টাকা দরে। ৫০০ গ্রাম সুজির দাম এখনও চূড়ান্ত হয়নি। সুজি সরবরাহের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

আরও খবর :  আচমকা অসুস্থ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি

এই বিশেষ প্যাকেজের জন্য খাদ্য দফতরকে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ময়দা ও চিনির টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সুজির টেন্ডার প্রক্রিয়াও দ্রুত শেষ করার কথা জানানো হয়েছে।

শুক্রবারই খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছিলেন, এই সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা থাকলেও বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছর ৫০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী দিনে আর্থিক পরিস্থিতি অনুকূল হলে উৎসবের সময় এই সামগ্রী বিনামূল্যে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News