Saturday, March 14, 2026
HomeScrollব্রিগেডের মঞ্চে দিলীপের সঙ্গে কী কথা হল মোদির?
Narendra Modi

ব্রিগেডের মঞ্চে দিলীপের সঙ্গে কী কথা হল মোদির?

দিলীপের কাছে কেন এমন আবদার করলেন মোদি?

ওয়েব ডেস্ক : মোদির ব্রিগেডের মঞ্চে উঠল শনিবার উঠে এল দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের কথা। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির কাছ থেকে মিষ্টি খাওয়ার আবদার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কথা শুনে লাজুক হাসি হাসেন দিলীপ। অবশ্য মিষ্টিমুখ করাবেন বলেও জানিয়েছেন বিজেপি (BJP) নেতা। কিন্তু, কেন এমন আবদার করলেন মোদি?

আসলে বছরখানেক আগে বিয়ে করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সভা শেষের পর দিলীপ ঘোষের হাত ধরে প্রধানমন্ত্রী মজা করে বলেন, “বিয়ে করলেন, কিন্তু মিষ্টি খাওয়ালেন না তো!”প্রধানমন্ত্রীর এই মন্তব্যে মঞ্চে উপস্থিত সকলেই হেসে ওঠেন। নিজেও লাজুক হাসি দিয়ে প্রতিক্রিয়া জানান দিলীপ ঘোষ। তিনি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলেন, নির্বাচনের ব্যস্ততা শেষ হলেই সবাইকে মিষ্টিমুখ করাবেন।

আরও খবর : মোদিকে কী কী উপহার বঙ্গ বিজেপির?

উল্লেখ্য, গত বছর ১৮ এপ্রিল দলীয় সহকর্মী রিঙ্কুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নিউটাউনের নিজের বাসভবনে ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হয়েছিল সেই বিয়ে। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সীমিত পরিসরের কয়েকজন আত্মীয় ও ঘনিষ্ঠদের উপস্থিতিতেই সম্পন্ন হয় সব রীতি।

বিয়ের পর দীর্ঘদিন দলীয় কর্মসূচিতে খুব একটা দেখা যায়নি দিলীপ ঘোষকে। এমনকি সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভাতেও তিনি উপস্থিত ছিলেন না। তবে ব্রিগেডের সভায় তিনি আবার প্রথম সারিতেই বসেন এবং বক্তব্যও রাখেন। সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই হাস্যরসাত্মক মুহূর্ত তৈরি হয়, যা উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যেও বেশ হাসির মুহূর্ত তৈরি করে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked