Sunday, June 14, 2026
HomeScrollচিন্নাস্বামীতে আদৌ ম্যাচ হবে? ফের সমস্যায় আরসিবি!
RCB

চিন্নাস্বামীতে আদৌ ম্যাচ হবে? ফের সমস্যায় আরসিবি!

রিপোর্ট প্রকাশের পরেই ঠিক হবে চিন্নাস্বামীতে ম্যাচ হবে কি না!

ওয়েব ডেস্ক : সম্প্রতি ঘোষিত হয়েছে আইপিএলের (IPL 2026) সূচি। সেই মতো সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তা হওয়ার কথা চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium)। কিন্তু, তা কি আদৌ হবে হবে এই স্টেডিয়ামে? কারণ, চিন্নাস্বামীতে কোনও ম্যাচ হবে কি না, তা এখনও ঠিক করেনি কর্নাটক সরকার (Karnataka Government)। এর মাঝেই শোনা যাচ্ছে, আরসিবি’কে কেনার জন্য ১৮ হাজার কোটি টাকার দর দিতে চলেছে সুইডেনের একটি ব্যবসায়িক সংস্থা।

মূলত, গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ান হওয়ার পরেই বিপাকে চিন্নাস্বামী (Chinnaswamy Stadium)। কারণ দলের সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। আহত হয়েছিলেন ৪৭ জন। তার পর থেকে চিন্নাস্বামীতে বন্ধ রয়েছে খেলা। কিন্তু, তার প্রায় এক বছর পর এই স্টেডিয়ামে খেলার অনুমতি পেয়েছে আরসিবি। কিন্তু তার পরেও সমস্যার শেষ হয়নি।

আরও খবর : মুস্তাফিজের বদলি হিসেবে বিশ্বকাপ মাতানো এই পেসারকে দলে নিল KKR

কারণ কর্নাটক সরকারের তরফে চীন্নাস্বামীতে ম্যাচ করা যাবে কি না, তা নিয়ে তদন্ত করছে কর্ণাটক সরকার (Karnataka Government)। সেই রিপোর্ট প্রকাশ হবে ১৬ মার্চ। তার উপর বিশেষজ্ঞরা মতামত দেওয়ার পরেই বিরাটরা চিন্নাস্বামীতে খেলতে পারবেন কি না, তা ঠিক হবে। অন্যদিকে সম্প্রতি কর্নাটক সরকারের বিশেষজ্ঞ কমিটি আলোচনায় বসেছিল, সেখানে কর্নাটক ক্রিকেট সংস্থা ও আরসিবি’র প্রতিনিধিরাও ছিলেন। সেখানেও নাকি চিন্নাস্বামীতে ম্যাচ করা নিয়ে আলোচনা হয়। কিন্তু, তার জন্য এবার রিপোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে।

এদিকে জানা যাচ্ছে, আরসিবি কিনতে চায় সুইডেনের ব্যক্তিগত ইকুইটি ফার্ম ইকিউটি গ্রুপ। কিন্তু প্রশ্ন উঠছে, আইপিএল শুরু হওয়ার আগেই আরসিবি’র মালিকানা বদলে যাচ্ছে। সূত্রের খবর, ১৮ হাজার কোটি টাকায় বিক্রির খবর শোনা গেলেও, ১৭০০০ কোটিতে বিক্রি হয়ে যেতে পারে আরসিবি! তবে শেষ পর্যন্ত কি হয়, সেটাই এখন দেখার বিষয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d