Sunday, June 14, 2026
HomeScrollভারতে মোবাইল ইন্টারনেট ব্যবহারের উপর কর বসাতে চলেছে মোদি সরকার!
India

ভারতে মোবাইল ইন্টারনেট ব্যবহারের উপর কর বসাতে চলেছে মোদি সরকার!

সস্তা ইন্টারনেটের কারণে ভারতে ডেটা ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে

ওয়েবডেস্ক-  ভারতে (India) মোবাইল ইন্টারনেট ব্যবহার (Mobile Internet Usage) আরও খরচাসাপেক্ষ্য হতে চলেছে। সরকার মোবাইল ডেটা ব্যবহারের উপর নতুন করে চাপাতে পারে। টেলি যোগাযোগ বিভাগকে (Telecommunications) এই বিষয় ভাবনা চিন্তা করতে ও ডেটা ব্যবহারের উপর কর চাপান যায় কিনা তা নির্ধারণ করতে বলা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক টেলিকম সেক্টর পর্যালোচনা সভায় এই বিষয়টি সামনে এসেছে। এর পরে টেলিকম বিভাগকে ডেটা ব্যবহারের উপর কর আরোপ করা যেতে পারে কিনা, যদি সেটি সম্ভব হয়, তাহলে সেই মডেলটি কী হবে তা খতিয়ে দেখতে বলা হয়েছে। টেলিকম বিভাগের তরফে রিপোর্ট আসার পরেই সরকার ভারতে মোবাইল ডেটা ব্যবহারের উপর নতুন কর আরোপ করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে। তবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

আরও পড়ুন-  রাষ্ট্রপতির প্রোটোকল ইস্যুতে কড়া অবস্থান, ২ অফিসারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র

তবে কয়েকদিন ধরে, সূত্রের বরাত দিয়ে রেডিট সহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই খবর ভাইরাল হচ্ছে। সরকার এমন একটি বিকল্প ব্যবস্থা বিবেচনা করছে, যার মধ্যে প্রতি জিবি ডেটার উপরে ১ টাকা কর চাপানো হতে পারে। এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে প্রতিবার ব্যবহারকারী যখন মোবাইল ডেটা ব্যবহার তখন এই অতিরিক্ত চার্জ আরোপ করা যেতে পারে। সূত্রের খবর, প্রতি জিবিতে ১ টাকা কর বাস্তবায়ন করা হলে সরকার বার্ষিক প্রায় ২২,৯০০ কোটি টাকা আয় করতে পারে। এটি বর্তমানে কেবল একটি প্রস্তাব ও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।

বিশ্বের যে দেশগুলিতে মোবাইল ডেটা খুব সস্তা, তাদের মধ্যে ভারত একটি। সস্তা ইন্টারনেটের কারণে ভারতে ডেটা ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে।

 

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d