Sunday, June 14, 2026
HomeScrollমোদির মঞ্চে দিলীপ ঘোষ, মিটল দূরত্ব?
Dilip Ghosh

মোদির মঞ্চে দিলীপ ঘোষ, মিটল দূরত্ব?

ভোটের আগে স্বমেজাজে ‘দাবাং’ নেতা

কলকাতা: বহুদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্রিগেড (Brigade) সমাবেশের মঞ্চে দেখা গেল বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল বলে রাজনৈতিক মহলে জল্পনা ছিল। তবে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে মোদির সভায় তাঁর উপস্থিতি নতুন করে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

শনিবার দুপুরে গোলাপি কুর্তা পরে ব্রিগেডের মঞ্চে হাজির হন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায় তাঁকে মঞ্চে স্বাগত জানান। হাসিমুখে সকলকে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন তিনি।

আরও পড়ুন: বিজেপি সরকার হলে মহিলারা সুরক্ষিত থাকবেন, বিরাট বার্তা মোদির

বক্তৃতায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ। তাঁর অভিযোগ, “এই সরকার থাকলে গরিব মানুষের উন্নতি হবে না। কেন্দ্রের আবাস যোজনা, পানীয় জল, গ্যাস ও রেশনের টাকার মতো একাধিক প্রকল্পে দুর্নীতি হচ্ছে। চুরি বন্ধ করতে হলে পরিবর্তন দরকার।” বাংলায় নারী নিরাপত্তা নেই বলেও দাবি করেন তিনি এবং রাজ্য পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন।

উল্লেখ্য, বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন মোদির সভায় নিয়মিত দেখা যেত দিলীপ ঘোষকে। কিন্তু সভাপতির পদ ছাড়ার পর থেকে তাঁকে প্রধানমন্ত্রীর সভামঞ্চে খুব একটা দেখা যায়নি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর আবার দলের কর্মসূচিতে সক্রিয় হতে দেখা যাচ্ছে তাঁকে।

এর আগে মালদহ ও সিঙ্গুরে মোদির সভায় তাঁকে মঞ্চে রাখা হয়নি। তবে দীর্ঘদিন পর ব্রিগেডের সভায় তাঁর উপস্থিতি বিজেপির অন্দরেই নতুন করে আলোচনা তৈরি করেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d