Sunday, June 14, 2026
HomeScrollশহরের আনাচে কানাচে শুটিং চলছে 'উল্টোরথ'-এর
Ultorath Shooting

শহরের আনাচে কানাচে শুটিং চলছে ‘উল্টোরথ’-এর

তিন প্রজন্মের পারিবারিক গল্পে প্রিয়াঙ্কা-কৌশিক-বিশ্বজিৎ

কলকাতা: রিচালনায় অনির্বাণ চক্রবর্তীর নয়া ছবি ফ্যামিলি ড্রামায় ভরপুর নতুন ‘উল্টোরথ’ (Ultorath Bengali Movie)।তিন প্রজন্মের গল্প নিয়ে আসছে নতুন ছবি ‘উল্টোরথ’। অনির্বাণ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে কৌশিক সেন, প্রিয়াঙ্কা সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরও অনেকে। দক্ষিণ কলকাতায় জোড় কদমে চলছে ছবির শ্যুটিং। কেয়াতলা রোডে শুটিং চলছে পরিচালক অনির্বাণ চক্রবর্তীর বাংলা ছবি ‘উল্টোরথ’-এর (Ultorath Shooting)। শট দিতে ব্যস্ত কৌশিক সেন, প্রিয়াঙ্কা সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী। সেখানেই পৌঁছে গিয়েছিল অন টিভির প্রতিনিধি পারমিতা আচার্য।

পরিচালক অনির্বাণ চক্রবর্তী বলেন, “উল্টোরথ মূলত তিন প্রজন্মের গল্প। নিপাট ফ্যামিলি ড্রামা বানাচ্ছি। ইমোশন, রিলেশনশিপ হাত ধরাধরি করে চলে এখানে। সভ্যতা যত বাড়ছে আমাদের সম্পর্কগুলো কোথাও যেন নড়ে যাচ্ছে। সেটাই দেখানো হবে ছবিতে। তিন পুরুষের গল্প । তাদের মধ্যেকার সম্পর্ক এবং তার টানাপোড়েন, তাদের খুনসুটি সব নিয়েই এই ছবির গল্প। এদের সঙ্গেই জড়িয়ে পড়ে প্রিয়া নামের একটি মেয়ে। এই চরিত্রে প্রিয়াঙ্কা সরকার।

আরও পড়ুন: আলাদা হয়েছে পথ, ‘রাজনীতি ২’-এর সুবাদে ফের পর্দায় রণবীর-ক্যাটরিনা?

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d