Monday, August 17, 2026
HomeScrollঅবশেষে মুক্তি পাচ্ছেন সোনম ওয়াংচুক!
Sonam Wangchuk

অবশেষে মুক্তি পাচ্ছেন সোনম ওয়াংচুক!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তে মুক্তি পেতে চলেছেন তিনি

ওয়েব ডেস্ক : লাদাখে দীর্ঘদিন ধরে গণআন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন সমাজকর্মী ও গবেষক সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। সেই আন্দোলনের জেরেই গত বছরের ২৬ সেপ্টেম্বরে তাঁকে আটক করা হয়েছিল। তারপর থেকে রাজস্থানের যোধপুর জেলেই কাটছিল তাঁর দিন। অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry Of Home Affairs) সিদ্ধান্তে মুক্তি মিলল তাঁর।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, লাদাখে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক ও অর্থবহ আলোচনার পরিবেশ তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক আস্থা বজায় রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেই কারণেই সোনম ওয়াংচুককে আটক রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

আরও খবর : পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে কত টাকা ক্ষতি হল দেশের শেয়ার বাজারে?

গত বছরের সেপ্টেম্বরে লাদাখে (Ladakh) আন্দোলনের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ চলাকালীন চারজনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন অনেকে। ওই ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে আটক করার নির্দেশ দেন লেহের জেলাশাসক। পরে তাঁকে রাজস্থানের যোধপুর জেলে তাঁকে রাখা হয়েছিল। কিন্তু, জেলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে তিনি সুস্থও হয়ে উঠেছিলেন। আর এসবের পর প্রায় পাঁচ মাস পডরে মুক্তি পেলেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তাঁর দাবি ছিল, লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দিতে হবে, সংবিধানের ষষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করতে হবে, লাদাখের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং একটি লোকসভা আসনের বদলে দুটি আসন তৈরি করতে হবে। এই সব দাবিকে সামনে রেখে আন্দোলন ক্রমে বড় আকার নিয়েছিল গত বছরের সেপ্টেম্বরে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor