HomeScrollসিলিন্ডার মজুদ করে চড়া দামে বিক্রির অভিযোগ! কাঁথিতে গ্রেফতার ১
Contai

সিলিন্ডার মজুদ করে চড়া দামে বিক্রির অভিযোগ! কাঁথিতে গ্রেফতার ১

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২১টি গ্যাস সিলিন্ডার!

পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের (East Midnapore) কাঁথিতে (Contai) বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও কাটিং করে চড়া দামে বিক্রির অভিযোগ! ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। জানা গিয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২১টি গ্যাস সিলিন্ডার, গ্যাস রিফিলিংয়ের সরঞ্জাম এবং বোতলবন্দি কাটিং পেট্রোল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সরোজ দত্ত। তিনি কাঁথি থানার দেশপ্রাণ ব্লকের কুলতলিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগ, তিনি নিজেকে এইচপি গ্যাসের ডিলার পরিচয় দিয়ে এলাকার মানুষের কাছে দীর্ঘদিন ধরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন। অনেক ক্ষেত্রেই টাকা নেওয়ার পরেও নির্দিষ্ট সময়ে গ্রাহকদের গ্যাস (Gas) সরবরাহ করা হতো না বলেও অভিযোগ উঠেছে।

আরও খবর : মতুয়া মেলা নিয়ে রেলের বড় ঘোষণা, ঠাকুরনগরের জন্য চলবে ২৮টি স্পেশাল ট্রেন

এছাড়াও তাঁর বিরুদ্ধে গ্যাস কাটিং করে অটো এবং ছোট সিলিন্ডারে ভরে বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই পুলিশের (Police) কাছে খবর আসছিল। অবশেষে গোপন সূত্রে তথ্য পেয়ে শুক্রবার রাতে কাঁথি থানার পুলিশ অভিযান চালায়। সেই অভিযানে ২১টি গ্যাস সিলিন্ডার, গ্যাস কাটিংয়ের সরঞ্জাম এবং কাটিং পেট্রোল ভর্তি বোতল উদ্ধার করা হয়। সঙ্গে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় সরোজ দত্তকে।

যদিও ধৃত সরোজ দত্তের দাবি, তাঁকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। তিনি জানান, আগে এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে সেই কাজ বন্ধ করে দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ধৃতকে শনিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News