Friday, March 13, 2026
Homeএখনও বিপদ মুক্ত নন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রয়েছেন অক্সিজেন সাপোর্টে

এখনও বিপদ মুক্ত নন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রয়েছেন অক্সিজেন সাপোর্টে

ওয়েবডেস্ক- এখনও বিপদ মুক্ত নন তমলুকের (Tamluk) বিজেপি সাংসদ (Bjp MP) অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) । জটিল শারীরিক সমস্যা নিয়ে এইমস-এ (AIIMS) চিকিৎসাধীন তিনি। গত ১৮ জুন হঠাৎ করেই কলকাতার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পেটে যন্ত্রণার সঙ্গে বমি শুরু হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে আলিপুরের একটি নামি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পরীক্ষার পরে জানা যায়, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত। শারীরিক অবস্থা অবনতির কারণে তাঁকে এয়ার লিফটে করে কলকাতা থেকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়। শেষ পাওয়া আপডেট অনুযায়ী জানা যাচ্ছে, এখনও পুরোপুরি সুস্থ নন বিজেপি সাংসদ। তাঁর সুস্থ হতে আরও সময় লাগবে বলে মত চিকিৎসকদের। ডেয়াবেটিসেরও সমস্যা রয়েছে প্রাক্তন বিচারপতির। আর সুস্থতার পথে মধুমেয় রোগ অন্তরায় বলেই মনে করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন- বিধানসভায় হঠাৎ অসুস্থ মনোরঞ্জন ব্যাপারী, লবিতে পড়েই জ্ঞান হারালেন তৃণমূল বিধায়ক

বর্তমানে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন প্রাক্তন বিচারপতি। এখনও আইসিইউ (ICU)-তে আছেন তিনি। তাঁর পর্যবেক্ষণে রয়েছে চিকিৎসকদের টিম। তাঁকে জুস ও ডাবের জল দেওয়া হচ্ছে। সেইসঙ্গে চলছে তরল জাতীয় খাবার। ডাক্তারদের বক্তব্য, প্যানক্রিয়াসের সমস্যা থেকে সুস্থ হতে সময় লাগবে। অক্সিজেন সাপোর্ট এখনও আছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel